সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টলিউডে মৃত্যুর ছায়া৷ দায়ী ফের সেই সড়ক দুর্ঘটনা৷ শনিবার ভোরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল তথা অভিনেত্রী সোনিকা সিং চৌহান৷ গুরুতর আহত হয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷
এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ রাসবিহারীর কাছে ঘটে দুর্ঘটনা৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে৷ প্রায় ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে যায় গাড়িটি৷ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি৷ স্থানীয়রাই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কোনওরকমে বের করে সোনিকা এবং বিক্রমকে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসক সেখানেই সোনিকাকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রাথমিক চিকিৎসার পর প্রথমে ছেড়ে দেওয়া হয় বিক্রমকে৷ তবে পরে তিনি ফের অসুস্থ বোধ করেন৷ আপাতত তিনি চিকিৎসাধীন৷
[অন্ডালে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু, আহত ১]
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাক পরে এক ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন৷ পরে জানা যায়, চালকের আসনে ছিলেন বিক্রমই৷ প্রত্যক্ষদর্শীরাই পুলিশকে খবর দেন৷ ঠিক কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, চালক কী অবস্থায় ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ এর আগে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় এবং গায়ক কালিকাপ্রসাদ৷ এবার তার বলি হলেন সনিকা৷ তাঁর মৃত্যুতে গোটা টলি পাড়ায় শোকের ছায়া নেমেছে৷
[অবশেষে পুুরভোটে হারের দায় স্বীকার কেজরির]
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তম কুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
