Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Mamata Banerjee

পদত্যাগ করুন মোদি-শাহ, আরএসএস বাছাই করুক প্রধানমন্ত্রী: মমতা

মমতার কথায়, "ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২৩:০৯

options
link
পদত্যাগ করুন মোদি-শাহ, আরএসএস বাছাই করুক প্রধানমন্ত্রী: মমতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক পর দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আপাতত ২৩১-এ থামতে হয়েছে তাদের। দেশের জনতার রায়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই রায়ের পর নরেন্দ্র মোদি, অমিত শাহের পদত্যাগ করা উচিৎ, বলছেন তিনি। একইসঙ্গে মমতার দাবি, আরএসএস ও বিজেপিতে অনেক ভালো মানুষ আছেন, তাঁরাও বিষয়টি একটু দেখুন।

মঙ্গলবার বাংলায় ‘ম্যাজিক’ দেখিয়েছে তৃণমূল। সন্ধে সাড়ে ৬টা অবধি ২৮ আসনে এগিয়ে তারা। এর মধ্যে একাধিক আসনে জিতে গিয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যাচ্ছে ১২টি আসন। শুধু বাংলা নয়, গোটা দেশেই বিজেপির আসন কমেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা নিয়ে খুশি তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমি  খুব খুশি। এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে।” মমতার আরও সংযোজন, “মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” এর পরই তৃণমূল সুপ্রিমোর দাবি, “দেশের জন্য খতরনক কাজ করেছেন ওরা। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মোদি। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ওরা ইন্ডিয়াকে ভাঙতে পারবে না।”

Advertisement

[আরও পড়ুন: রাখে কেষ্ট হারে কে! বীরভূমে আবারও সবুজ ঝড়, বিপুল ভোটে জয়ী শতাব্দী-অসিত]

এর পরই আরএসএস ও অটল বাজপেয়ীর সময়কার বিজেপির প্রশংসা করেন মমতা। তাঁর কথায়, “আরএসএসে অনেক ভালো মানুষ আছেন। বিজেপিতেও কিছু ভালো লোক আছেন, যারা বাজপেয়ী আমলে কাজ করেছেন। তাদের বলব, বিষয়টা দেখুন।” এ প্রসঙ্গে বাজপেয়ী জমানার প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহল বলছে, মোদি-শাহের পদত্যাগ চেয়েও ‘নরম’ বিজেপির প্রতি সুর নরম রাখলেন তিনি। 

[আরও পড়ুন: বারাকপুরে নতুন মহাভারত, অর্জুনের হাতের তির কেড়ে পার্থ বললেন ‘হ্যালো স্যার’]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.