কৃষ্ণকুমার দাস: করোনা আক্রান্ত মুকুল জায়া কৃষ্ণা রায় (Krishna Roy)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। তবে তাতেও বিশেষ শারীরিক উন্নতি হয়নি। বর্তমানে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা পরীক্ষা নিরীক্ষার পর হতে পারে ফুসফুস প্রতিস্থাপন।
গত মাসেই মুকুল রায়ের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে গত ১৪ মে জানা যায় সস্ত্রীক মুকুল রায় (Mukul Roy) করোনা আক্রান্ত। বর্তমান তৃণমূল নেতা চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই ছিলেন। তবে তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা মোটেও ভাল ছিল না। তাই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। একমো সাপোর্টেই ছিলেন তিনি। ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী অঙ্গদাতার খোঁজ চলছিল। অঙ্গদাতার খোঁজ মিললেই কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছিল। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছেলে শুভ্রাংশু রায়-সহ বেশ কয়েকজন কৃষ্ণা রায়ের সঙ্গে চেন্নাইয়ে যাচ্ছেন। নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর হতে পারে ফুসফুস প্রতিস্থাপন।
[আরও পড়ুন: জন্মদিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী, দিলেন ‘উসকানিমূলক মন্তব্যে’র সাফাই]
উল্লেখ্য, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ ভুলে কৃষ্ণা রায়ের শারীরিক অসুস্থতার মাঝে মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশুর পাশে দাঁড়ায় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুকুল জায়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান। শুভ্রাংশুকে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারপর থেকে ফের শিরোনামে চলে আসেন সপুত্র মুকুল রায়। ফের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়। সেই জল্পনাকে সত্যি করেই তৃণমূলে প্রত্যাবর্তন সপুত্র মুকুল রায়ের।
[আরও পড়ুন: বাজার আগুন, দামের ঠেলায় রুপোলি ইলিশই পড়ল না বেশিরভাগ জামাইয়ের পাতে]
সর্বশেষ খবর
-
সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম