Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Park Street

পার্ক স্ট্রিটে কুকুর-রহস্য! রাস্তায় পড়ে বস্তাবন্দি দেহ, ঘটনাস্থলে পুলিশ

সন্দেহ করা হচ্ছিল ওই বস্তায় কোনও ব্যক্তির দেহ থাকতে পারে। 

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৮:২৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৮:২৩

options
link
পার্ক স্ট্রিটে কুকুর-রহস্য! রাস্তায় পড়ে বস্তাবন্দি দেহ, ঘটনাস্থলে পুলিশ zoom
AI দ্বারা নির্মিত ছবি।
Advertisement

সোমবার দুপুরে পার্ক স্ট্রিটের (Park Street) জনবহুল রাস্তায় দড়ি বাঁধা বস্তা পড়ে থাকতে দেখা যায়। দুর্গন্ধ পেতেই সন্দেহ হয় এলাকাবাসীদের। কী আছে ওই বস্তায়? ব্যস্ততম এলাকায় মুহূর্তে শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। সন্দেহ করা হচ্ছিল ওই বস্তায় কোনও ব্যক্তির দেহ থাকতে পারে। 

পুলিশ পৌঁছে এলাকা ঘিরে ফেলে এলাকা। ততক্ষণে গোটা এলাকায় উপচে পড়া ভিড়। বস্তায় কী আছে, তা দেখতে কৌতুহলী স্থানীয় মানুষ থেকে দোকানদার ভিড় করে আসে সকলে। গার্ডরেলে ঘেরা এলাকায় বস্তায় কারও দেহ আছে বলেই সন্দেহ করেন তদন্তকারীরা। এরপর বস্তা খুলতেই বদলে যায় ধারণা। দেখা যায়, একটি সারমেয়র আধপচা দেহ বস্তায় ভরে কেউ বা কারা ফেলে গিয়েছে সেখানে। কুকুরের দেহ উদ্ধার হতেই স্বাভাবিকভাবেই পরিস্থিতির উত্তেজনা খানিকটা থিতিয়ে যায়। কিন্তু আধপচা কুকুরের দেহ-ই বা ওই জনবহুল এলাকায় ফেলে গেল কারা? 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাধারণত কোনও মামলা ছাড়া সারমেয়র দেহের ময়নাতদন্ত করে না পুলিশ। কিন্তু এক্ষেত্রে পার্কস্ট্রিটের (Park Street) মতো জায়গায় অভিজাত হোটেলের সামনে থেকে কুকুরের দেহ উদ্ধার হওয়ায় রহস্য ঘনাচ্ছে। কীভাবে কুকুরটির মৃত্যু হল, অন্য কোথাও মারা গেলেও কীভাবে পার্কস্ট্রিটে কুকুরের মৃতদেহ উদ্ধার এল, সমস্ত দিক খতিয়ে দেখতে সারমেয়র ময়নাতদন্তের চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.