Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Neelam Meena

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল, রাজ্যে নতুন CEO নীলম মিনা

রাজ্যের নতুন CEO নীলম মিনা। এর আগে ওই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ০০:৫৫

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ০০:৫৫

options
link
মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল, রাজ্যে নতুন CEO নীলম মিনা zoom

রাজ্যের নতুন CEO নীলম মিনা। এর আগে ওই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল। বাংলার নতুন মুখ্য নির্বাচন আধিকারিক কে হবেন? সেই জল্পনা শুরু হয়েছিল। এবার সেই পদে নিয়োগ করা হল নীলম মিনাকে। আইএএস নীলম মিনা এর আগে রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে ছিলেন।

জানা গিয়েছে, ১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার নীলম। দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে তিনি প্রশাসনিক দায়িত্বভার সামলাচ্ছেন এই আধিকারিক। এবার রাজ্যের গুরুত্বপূর্ণ পদে বসলেন তিনি। রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁকে রাজ্যের নতুন মুখ্য নির্বাচন আধিকারিক পদে বসানো হল। আজ, সোমবার বিকেলে এই তথ্য পাওয়া গিয়েছে। আগামী কাল, মঙ্গলবার থেকে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে খবর।

Advertisement

প্রসঙ্গত, রাজ্যের সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনেও গুরুদায়িত্ব সামলেছেন নীলম মিনা। ভোটের দিনগুলিতে এবার বুথগুলিতে কড়া নজরদারি ছিল কমিশনের। ভোটকেন্দ্রগুলি রীতিমতো সিসিটিভি নজরদারিতে মুড়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের দপ্তরেও এবার কন্ট্রোল রুমে কড়া নজরদারির ব্যবস্থা ছিল। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন এই নীলম মিনা। রাজ্যে পালাবদলের পরে আধিকারিকদের পদে বদল হতে থাকে। রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্বভার গ্রহণ করেন মনোজ আগরওয়াল। মনোজ এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। তাহলে ওই পদে কে দায়িত্ব নেবেন? সেই চর্চা শুরু হয়েছিল।

রাজ্যের তরফে তিনটি নাম দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই তালিকায় নীলম মিনার নাম ছিল বলে খবর। শেষপর্যন্ত নতুন CEO হিসেবে নীলম মিনাকেই বেছে নিল নির্বাচন কমিশন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.