Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

ফের আক্রান্ত বাংলার মনীষী, ভাঙা হল নেতাজির আবক্ষ মূর্তি

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৮, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৮, ১৩:০৯

options
link
ফের আক্রান্ত বাংলার মনীষী, ভাঙা হল নেতাজির আবক্ষ মূর্তি zoom
Advertisement

অর্ণব আইচ: দেশে পালিত হবে গান্ধীজীর সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গেও তা পালন করবে রাজ্য সরকার। সরকার প্রস্তাব দিয়েছে বিশ্ব শান্তি সম্মেলন করার! ত্রিপুরা থেকে কলকাতা সর্বত্র আজ মনীষীদের মূর্তি ভাঙার প্রতিযোগিতা শুরু হয়েছে। বাদ নেই তিলোত্তমা কলকাতাও। বুধবার সন্ধ্যায় রাজাবাজার ক্যানেল ইস্ট এলাকার নেতাজি পার্কে সুভাষচন্দ্র বসুর মূর্তিটি ভেঙে দেয় একদল দুষ্কৃতী। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

[আরপিএফ জওয়ানদের বদলিতে বেনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় পার্কে হানা দেয় একদল দুষ্কৃতী। নেতাজির আবক্ষ মূর্তি ভেঙে দেয় তারা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত হন ফরওয়ার্ড ব্লকের কর্মীরাও। ঘটনার প্রতিবাদে সরব হন তাঁরা। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, ঘটনায় লিখিত অভিযোগ নিতে সাফ মানা করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিক। ফরওয়ার্ড ব্লকের কর্মীদের ওই অফিসার হুমকি দেন, ‘আপনারা সরকারে নেই তাই কোনও অভিযোগ নেওয়া হবে না।’ অবশ্য শেষমেষ জনতার চাপে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ফরওয়ার্ড ব্লক। অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দল। পুলিশ ও প্রশাসন পদক্ষেপ না করলে শুক্রবার নারকেল ডাঙা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবেন দলের কর্মীরা।

উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপির মসনদ দখলের পরই গুঁড়িয়ে দেওয়া হয় মহামতি লেনিনের মূর্তি। তারপরই দেশ জুড়ে শুরু হয় মনীষীদের মূর্তি ভাঙার হিড়িক। নেতাজি থেকে শুরু করে আম্বেদকর বাদ যাননি কেউই। এবর আগে জব্বলপুরে ভেঙে দেওয়া হয় নেতাজির মূর্তি।  উল্লেখ্য, গত মার্চ মাসে টালিগঞ্জে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির একাংশ ভেঙে কালি মাখিয়ে দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে কয়েকদিন থিতিয়ে থাকলেও ফের শুরু হয়েছে মনীষীদের মূর্তি ভাঙার হিড়িক।

[সবার আগে মানবধর্ম, প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাত ধরাধরি করে রক্তদান তৃণমূল ও বিজেপি প্রার্থীর]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.