নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। দীর্ঘদিন ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের নাম সুপারিশ করা হয়।

আরও পড়ুন:
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অবসরগ্রহণ করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। তারপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন। পরবর্তীতে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে সৌমেন সেনের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার তিনি মেঘালয় চলে যান। এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন তিনি।
প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের (Sujoy Paul) বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বদলি করা হয়েছিল তাঁকে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে