সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু সুরক্ষা কমিশনের পর জাতীয় মানবাধিকার কমিশন। ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে শোকজ। রাজ্য সরকারকেও শোকজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।
এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছ থেকে আগামী চার সপ্তাহ অর্থাৎ একমাসের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ছাত্রনিগ্রহ রুখতে UGC’র নির্দেশিকা আদৌ মানা হয়েছিল কিনা, তা ওই রিপোর্টে উল্লেখ করতে হবে।
[আরও পড়ুন: ‘যাদবপুরের ছেলেটাকে মেরেছে মার্কসবাদীরা’, বামেদের নিশানা মমতার]
ঠিক কীভাবে প্রথম বর্ষের ছাত্রটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনও ঘটনাটির তদন্ত করছে। এই ঘটনায় পকসো আইনে মামলা রুজুর আবেদন জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। তবে আদৌ পকসো আইনে মামলা সম্ভব কিনা, তা সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
[আরও পড়ুন: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান, ‘বাংলাকে ধমকানি, চমকানি নয়’, হুঙ্কার মমতার]
সর্বশেষ খবর
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে কড়া বার্তা ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?