অর্ণব আইচ: অবশেষে সিআইডির জালে কুখ্যাত ড্রাগ মাফিয়া শেখ লালন। বর্ধমানের পালসিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। বহুদিন থেকেই পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত এই ড্রাগ মাফিয়া। শেষে বীরভূমের ইলামবাজার পুলিশের সঙ্গে যৌথভাবে অপারেশন চালিয়ে লালনকে ধরতে সক্ষম হন সিআইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ১৪ এপ্রিল সকালে শেখ লালনের বাড়িতে হানা দেয় সিআইডি ও ইলামবাজার থানার পুলিশ। লালনের বাড়ি থেকে প্রচুর নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। এর মধ্যে ৫০০০ পিস ইয়াবা ‘ম্যাড ড্রাগ’ রয়েছে। যার ওজন প্রায় ৪৯০ গ্রাম। এই ধরনের মাদকের চাহিদা রেভ ও টেকনো পার্টিগুলিতে খুবই বেশি থাকে। এর সামান্য ডোজেই প্রচুর নেশা হয়। মানুষের হুঁশই থাকে না সে কোথায় রয়েছে এবং কী করছে। জানা গিয়েছে, এই পরিমাণ ইয়াবা এর আগে পশ্চিমবঙ্গের সিআইডি উদ্ধার করেনি। এছাড়াও অন্যান্য নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় লালনের বাড়ি থেকে। ১০ হাজার নগদ টাকা ও একটি স্কর্পিও গাড়িও উদ্ধার হয়েছে।
[প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য]
তবে ১৪ তারিখের অভিযানে লালনের নাগাল পায়নি সিআইডি। অবশ্য বেশি দিন পালিয়ে থাকতে পারেনি ড্রাগ মাফিয়া। সোমবার বিকেলে বর্ধমানের পালসিটে তাকে ধরতে সক্ষম হন গোয়েন্দারা। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত শিকড় ছড়াচ্ছে বিভিন্ন প্রকারের নিষিদ্ধ মাদক। এর মধ্যে ইয়াবা অন্যতম। এর বিরুদ্ধেই অভিযানে নেমেছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত মাসেই পার্ক স্ট্রিট অঞ্চলে হানা দিয়ে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা। তাদের কাছ পাওয়া যায় এমডিএমএ মাদক। ঝাড়খণ্ড ও মুম্বই থেকে চালানো হতো এই চক্র। তখনই এনসিবি জানায়, রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে মাদক কারবারের জাল। এখনও একাধিক জায়গায় হানা দেওয়া হবে। মূলচক্রীকেও ধরা হবে। সেই অভিযানেই বড়সড় সাফল্য পেল সিআইডি।
[পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি প্রতিবেশীর]
সর্বশেষ খবর
-
এখনও মেলেনি প্রতীক, নির্দল হিসাবেই নন্দীগ্রাম-রেজিনগরে লড়ার প্রস্তুতি ‘ঋত’ তৃণমূলের
-
প্লাস্টিক, পুজোর ফুলে প্রাণের সঞ্চার! কলকাতার এই পুজোয় মেলবন্ধন ঘটবে মানব-পরিবেশের
-
বুকে নিখোঁজ মেয়ের ছবি, খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সিউড়ির অসহায় বাবা-মা
-
এক ছাদের তলায় বাসস্ট্যান্ড-পার্কিং জোন-মাল্টিপ্লেক্স! হাওড়ায় বিশ্বমানের বাস টার্মিনাসের পরিকল্পনা রাজ্যের
-
নড়তেই দেননি মনবীরদের, ডার্বি মাতানো তরুণ ডিফেন্ডারকে সিনিয়র দলে ডাকতে পারেন হাবাস