অর্ণব আইচ: শখ করে আর থানায় কে যেতে চায় বলুন! বরং পুলিশের থেকে যত দুরে থাকা, ততই মঙ্গল৷ কিন্তু, যেতে হয়ই৷ চুরি, ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা বাদই দিন, সাধের মোবাইল কিংবা ভোটার কার্ড বা আধার কার্ডের মতো জরুরি নথি হারিয়ে গেলে থানায় ডায়েরি করতে হয়৷ কিন্তু, আর থানায় গিয়ে ডায়েরি করতে হবে না৷ এবার বাড়িতে বসেই ‘বন্ধু অ্যাপ’-এর মাধ্যমে অভিযোগ বা জেনারেল ডায়েরি করা যাবে সংশ্লিষ্ট থানায়৷ এই পরিষেবা চালু করল কলকাতা পুলিশ৷
[দলের অবস্থান নিয়ে ফেসবুক লাইভের আগেই হ্যাক অ্যাকাউন্ট, ক্ষুব্ধ সোমেন মিত্র]
ব্যস্ত জীবনে এখন সময়ের বড়ই অভাব৷ স্রেফ সময়ে অভাবেই থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন না অনেকেই৷ কিন্তু, না গিয়েই তো উপায় নেই৷ মোবাইল, আধার কার্ড কিংবা ভোটার কার্ড হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা জেনারেল ডায়েরি করতে হয়৷ অভিযোগকারীকে জেনারেল ডায়েরি নম্বর দেয় পুলিশ৷ সেই নম্বর-সহ নতুন আধার কার্ড বা ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয়৷ মোবাইল হারিয়ে গেলে অবশ্য নতুন একটি ফোন কিনে নেওয়া যায়৷ কিন্তু, পরে যদি কোনওভাবে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার হয়, সেক্ষেত্রে জেনারেল ডায়েরি করা থাকলে ফেরত পেতে সুবিধা হয়৷ তাছাড়া মোবাইল যদি কোনও দুষ্কৃতী বা জঙ্গির হাতে পড়ে, তাহলে আপনার ঘাড়ে দোষ পড়তে পারে৷ তাই নিজেকে বাঁচাতেই জেনারেল ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ৷ কিন্তু, সময়ের অভাবে অনেকে থানায় যেতে পারেন না অনেকেই৷ আবার অনেক সময়ে পুলিশ আধিকারিকরা ব্যস্ত থাকলে, দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করতে হয়৷ তাই এবার অভিযোগকারীদের সুবিধার জন্য নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ৷
অ্যাপটির নাম ‘বন্ধু অ্যাপ’৷ আর থানায় যেতে হবে না, বাড়িতে বসেই এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো হবে সংশ্লিষ্ট থানায়৷ এমনকী, জেনারেল ডায়েরির নম্বরও পেয়ে যাবেন অভিযোগকারী৷ কলকাতা পুলিশের বক্তব্য, এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে যেমন সময় বাঁচবে, তেমনি পুলিশের কাজেও সুবিধা হবে৷
[অবসরপ্রাপ্ত পুলিশ কুকুরদের দত্তক নিতে আবেদন লালবাজারের ফেসবুক পেজে]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ