ক্ষিরোদ ভট্টাচার্য: সাতসকালে খাস কলকাতায় দুর্ঘটনা। ফের ভাঙল বাড়ির একাংশ। উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। চাঙড় পড়ল পাশের বাড়িতে। তার জেরে আহত ৬। তার মধ্যে রয়েছে দুই শিশু ও তাদের মা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
সকাল ৬টা নাগাদ কাঁকুড়গাছিতে ৩২ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভেঙে পড়ে। সেই চাঙড় গিয়ে পড়ে পাশের একতলা বাড়িতে। সেই সময়ে ওই বাড়িতে ছিল ৬জন। তাতে সবাই কমবেশি আহত হন। তাদের মধ্যে ২ শিশু ও তাদের মায়ের বেশি চোট লাগে। তাদের উদ্ধার করে দ্রুত মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তারা। তবে অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কাঁকুড়গাছির বাড়িটি বিপজ্জনক বলে পুরসভা নোটিস দিয়ে রেখেছিল। অনুমান, লাগাতার বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরসভার তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নিয়ে চলতি সপ্তাহে ৬টি বাড়ির একাংশ ভেঙে পড়ল শহর কলকাতায়। প্রায় সবকটিই বিপজ্জনক বলে আগে থেকেই নোটিস দিয়ে রেখেছিল পুরসভা। প্রতিটি বাড়িই লাগাতার বৃষ্টির জন্য ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ