সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতায়৷ বুধবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি৷ চালক আপদকালীন ব্রেক কষেও ট্রেন দাঁড় করাতে পারেননি৷ ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায় ট্রেন৷ ঘটনায় দেহ তিন টুকরো হয়ে যায়৷ শোভাবাজার মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যাহত হয় বেশ কিছুক্ষণ৷ অফিস টাইমে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা৷ এরপর, তৃতীয় লাইনের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ বেলা ১২টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে আরপিএফ৷
বছর ৫০ এর ওই মৃত ব্যক্তির নাম-ঠিকানা এখনও জানা যায়নি৷ গোটা ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রো চলাচল| বেলা ১২.১৫ মিনিট নাগাদ ফের চালু হয় মেট্রো পরিষেবা৷ কিন্তু পরিষেবা স্বাভাবিক হতে এদিন দুপুর গড়িয়ে যায়৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে