Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
রবিনসন স্ট্রিট

৪ দিন বৃদ্ধ বাবার দেহ আগলে ছেলে, কলকাতায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া

পঞ্চম দিন বাড়ি থেকে পালায় ছেলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২০, ০৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২০, ০৯:২৪

options
link
৪ দিন বৃদ্ধ বাবার দেহ আগলে ছেলে, কলকাতায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া zoom
Advertisement

অর্ণব আইচ: ৪ দিন বৃদ্ধ বাবার দেহ আগলে ছেলে। রবিনসন স্ট্রিটের ছায়া এবার পর্ণশ্রীতে। যদিও পঞ্চম দিনে বাবার দেহ ফেলেই বাড়ি থেকে পালিয়ে যান মানসিকভাবে বিপর্যস্ত ছোট ছেলে। এর আগেও ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়েছেন বলে জেনেছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম রবীন্দ্রনাথ ঘোষ (৮৫)। বৃহস্পতিবার ওই বৃদ্ধের বড় ছেলে অশোক ঘোষ কলকাতার বাইরে থেকে ফিরেই বাবাকে দেখতে আসেন। ঘরের দরজা ভালভাবে বন্ধ করাও ছিল না। সকাল এগারোটা নাগাদ তিনি ঘরের ভিতরে ঢুকতেই পচা গন্ধ পান। দেখেন, বিছানায় শুয়ে তাঁর বাবার পচাগলা দেহ। তিনি ঘরের মধ্যে ভাই অজিতকেও খুঁজে পাননি। তিনি পর্ণশ্রী থানাকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, যক্ষ্মার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। অন্তত পাঁচদিন আগে মারা গিয়েছেন তিনি। তাই দেহটি পচে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হুইস্কি-রামের ককটেলের ডবল ডোজে বেসামাল, যাদবপুরের বধূমৃত্যুতে জোরাল দুর্ঘটনার তত্ত্ব]

প্রতিবেশীরা পুলিশকে জানান, বুধবারও তাঁরা বৃদ্ধের ছোট ছেলে অজিতকে বাড়িতে দেখেছিলেন। সেই ক্ষেত্রে চারদিন ধরে বাবার দেহ ছেলে আগলে রেখেছিলেন। তিনি কাউকে খবরও দেননি। জানা গিয়েছে, বৃদ্ধের স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছেন। এর পর থেকে বাবার সঙ্গে থাকতেন ছোট ছেলে অজিত। মানসিকভাবে বিপর্যস্তে বলে তিনি কোনও কাজ করতেন না। বৃদ্ধের বড় ছেলে বাবা ও ভাইয়ের দেখভাল করতেন। তিনি খাবারও পাঠাতেন। দিন কয়েক আগে তিনি শহরের বাইরে যান। যেহেতু ছোট ছেলে কিছু বুঝতেই পারেননি, তাই তাঁর দাদা খবরও পাননি। এর আগেও বাড়ি থেকে চলে গিয়েছেন অজিত। ফিরে এসেছেন কয়েকদিন বাদে। বাবার দেহ ছেড়ে কেন ওই ব্যক্তি বাড়ি থেকে চলে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.