সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ছুটির দিনেও ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল৷ ইছাপুর ও বারাকপুর স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানোর কাজ চলায় আজও বাতিল ৩২টি লোকাল ট্রেন৷ ছুটির দিনে ট্রেন বাতিলেও বিরামহীন পুজোর কেনাকাটা৷ দুর্ভোগ এড়িয়ে মাসের গোড়ায় পুজোর শপিং থেকে বিরত থাকতে নারাজ শহরতলির আমজনতা৷
[কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র]
শিয়ালদহ মেন শাখার স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করতে গিয়ে সপ্তাহ শেষে গত দু’দিন চূড়ান্ত নাকাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের৷ শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ১৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ৷ তবে, বিজ্ঞপ্তি জারি হলেও কমেনি যাত্রী দুর্ভোগ৷ বরং রবিবার ছুটির দিনেও বাদুড়ঝোলা পরিস্থিতি যাত্রীদের৷ এক দিকে ট্রেন বাতিলের জেরে, অন্যদিকে পুজোয় কেনাকাটার ধুম শুরু হতেই রবিবার সকাল থেকে উপচে পড়েছে উৎসুক যাত্রীদের ভিড়৷
[কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]
অফিস টাইম তো বটেই, এছাড়াও দিনের যেকোনও সময়েই শিয়ালদহ মেন শাখার ট্রেনে সাধারণত বাদুড়ঝোলা হয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের৷ রোজই এই সমস্যায় জেরবার হন আমজনতা৷ তার উপর একগুচ্ছ ট্রেন বাতিলের জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ তবে, দুর্ভোগ যাই হোক না কেন, ক্যালেন্ডার বলছে, উমা আসছেন সপরিবারে৷ আগামী মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব৷ ফলে, পুজোর আগে মাসের গোড়ায় রবিবার হাতছাড়া করতে নারাজ সাধারণ মানুষ৷ ফলে, যতই ট্রেন বাতিলের ঘোষণা হোক না কেন, বাঙালি আছে বাঙালিতেই৷
[বাম সরকারের গাফিলতিতেই ভঙ্গুর হয়েছিল সেতু, ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত