অর্ণব আইচ: কসবাকাণ্ডে এবার পুলিশের জালে অন্যতম অভিযুক্তদের মধ্যে একজন। দুবাই থেকে ফিরতেই কলকাতা বিমানবন্দর থেকে আদিল হোসেন নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজই ধৃতকে তোলা হয়েছে আদালতে।
গত নভেম্বরে কসবার (Kasba) কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে আততায়ীরা। বরাতজোড়ে প্রাণে বাঁচেন তিনি। এদিকে কাউন্সিলরের শাগরেদরা ধরে ফেলেন এক অভিযুক্তকে। জল গড়ায় অনেকদূর। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে আদিল হোসেনের নাম। জানা যায়, এই খুনের নেপথ্যে বিহারের বাসিন্দা আদিল শেখ। তবে পরিকল্পনা করেই আবু ধাবি উড়ে গিয়েছিল সে। রবিবার সকালে দুবাই থেকে কলকাতা ফেরে আদিল। কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদিলের সূত্র ধরেই কসবা কাণ্ডের রহস্যভেদ হবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরয়নি। বরাতজোরে প্রাণে রক্ষা পান ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে