ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শাসকদলে সাংগঠনিক রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শুক্রবার তাতে সিলমোহর পড়ল। একাধিক জেলা সংগঠনে রদবদল করল তৃণমূল। বীরভূম এবং কলকাতা উত্তরে জেলা সভাপতির পদ বাদ দিয়ে কোর কমিটিতে আস্থা রাখা হল। দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হল কোর কমিটি। বীরভূমের ৭ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। এখন থেকে শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি। এছাড়া উত্তর কলকাতায় ৯ জন বিধায়ককে নিয়ে তৈরি হল কোর কমিটি। এছাড়া বেশ কয়েকটি জেলায় চেয়ারপার্সন, সভাপতি বদল হয়েছে।
জানা গিয়েছে, বীরভূমে সাত সদস্যের কমিটিতে রয়েছেন, অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পরে অনুব্রত ফেরার পরও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। মমতা বারবার বার্তা দিয়েছেন, বীরভূম দলের সংগঠনের সমস্ত ভার এই কোর কমিটির। সেই কোর কমিটিই আরও সম্প্রসারিত করে চূড়ান্ত ভার দেওয়া হল তার উপর।
এদিকে, একই মডেল কলকাতা উত্তরেও। এখানেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হল কোর কমিটি। ৯ সদস্যের এই কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা, বিবেক গুপ্ত। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার জেলা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?