নিরুফা খাতুন: সকাল থেকে একের পর এক দুর্ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। মঙ্গলবার সকালে পার্কসার্কাসের পর বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছেও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে উঠে গেল ফুটপাতের রেলিংয়ে! আহত একাধিক যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এমন বিপজ্জনক গতিতে এগিয়ে গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।
মঙ্গলবার সকালে ধূলাগড় থেকে নিউটাউনগামী একটি বাস বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে ঢাল দিয়ে নামার সময়ে আচমকাই গতি নিয়ে নেয় বাসটি। বেপরোয়া গতিতে এসে একটি প্রাইভেট কার, ছোট ম্যাটাডোর ভ্যানে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। আহত হন প্রাইভেট কারে থাকা যাত্রীরা। সেইসঙ্গে বাসযাত্রীরাও আহত হয়েছেন। পরপর গাড়িতে ধাক্কা দেওয়ার পর আর থামেনি বাসটি। সোজা এসে হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে সেখানে উঠে যায় বাসের চাকা। এই দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। ব্যাহত হয়েছে যান চলাচল।
দুর্ঘটনার খবর পেয়ে হেস্টিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাস ও চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই এত তীব্র গতিতে এগিয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ির ব্রেক। তবে দিনের ব্যস্ত সময়ে বিদ্যাসাগর সেতুতে এমন ভয়াবহ দুর্ঘটনায় আরও বড় কোনও ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর