অর্ণব আইচ: সমাজের যে কোনওরকম কুপ্রভাব থেকে সন্তানকে সর্বদা আগলে রাখারই চেষ্টা করেন বাবা-মা। কিন্তু জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়ই যখন বিপদসঙ্কুল হয়ে ওঠে, তখন? ঠিক তেমনই ভয়ংকর পরিস্থিতির শিকার হল এক নাবালিকা। খাস কলকাতায় কিশোরীকে যৌনপেশায় নামায় তারই মা ও বাবা। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে দক্ষিণ কলকাতার (South Kolkata) হরিদেবপুরে মধুচক্রের সন্ধান পায় পুলিশ। তল্লাশি চালিয়ে অভিযুক্ত মা ও বাবাকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। তাদের পাশাপাশি আরও চারজন পুলিশের জালে ধরা পড়ে। দীর্ঘদিন ধরে দেহব্যবসার কবলে পড়া তিন নাবালিকা ও এক তরুণীকেও উদ্ধার করা হয়।
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক প্রশাসনিক রদবদল রাজ্যে, বদলি রাজ্যপালের অতিরিক্ত সচিবও]
পুলিশ জানিয়েছে, দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানা (Haridevpur PS) এলাকার সন্তোষ রায় রোডে চলছিল এই মধুচক্র। গোপন সূত্রে আসে খবর। লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, এখানে একটি বাড়ির মধ্যেই মধুচক্র চালানো হচ্ছে। দালালদের মাধ্যমে ওই বাড়িতে নিয়ে আসা হচ্ছে খদ্দেরদের। সেই খবর পেয়েই গোয়েন্দারা বাড়িটিতে হানা দেন। তিন নাবালিকাকে উদ্ধার করার সময় জানতে পারেন যে, দুই নাবালিকাকে কাজের লোভ দেখিয়ে অন্য জেলা থেকে নিয়ে আসা হয়। আর এক নাবালিকাকে আবার যৌনপেশায় নামাতে বাধ্য করে খোদ তার মা ও বাবা। অভিভাবকদের চাপেই পড়াশোনা ছেড়ে ওই কিশোরী মধুচক্রে নামতে বাধ্য হয়। কারণ তার মা ও বাবাই এই মধুচক্রের সঙ্গে যুক্ত। ওই দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এছাড়াও অমল মণ্ডল, কোনলাল মণ্ডল, দেবযানী সামন্ত ও তনুশ্রী বন্দ্যোপাধ্যায় নামে চারজনকে গ্রেপ্তার করতে পেরেছেন গোয়েন্দারা। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মধুচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানারই চেষ্টা চলছে।
[আরও পড়ুন: প্রায় দেড় কোটি টাকার আর্থিক তছরুপ, দোষী সাব্যস্ত মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত