দীপঙ্কর মণ্ডল: সরকারি নির্দেশ মতো ২ মে থেকে স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। যা চলার কথা ১৫ জুন পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি কার্যকর না করায় সতর্ক করে স্কুলশিক্ষা দপ্তর। প্রয়োজনে অনলাইন ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়। শুক্রবার বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশ মানবে বলে স্কুলশিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে।
ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “২ মে থেকে ৪৫ দিন গরমের ছুটির পরিস্থিতি এখন আর নেই। তাপপ্রবাহ কমেছে। এই পরিস্থিতিতে অফলাইনে পঠন-পাঠন দরকার। করোনা পরিস্থিতির জন্য পড়াশোনায় ক্ষতি হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”
[আরও পড়ুন: ‘এভাবে নির্বাচিত সরকারকে কি ফেলা যায়?’, বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ শাহের]
উল্লেখ্য, সরকার ছুটি ঘোষণার পর বেশ কিছু বেসরকারি স্কুল শুরুর সময় এগিয়ে আনে। কোনও কোনও প্রতিষ্ঠান ভরসা রেখেছিল অনলাইন মোডে। সরকারি কর্তারা সতর্ক করার পর সবাই জানিয়ে দিয়েছে তারা অনলাইনে ক্লাস করাবে।
[আরও পড়ুন: পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়, গৃহীত হবে না নির্যাতিতার বয়ান, জানাল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?
-
৪০ ডিগ্রিতেই নাজেহাল ইউরোপ! ভারত সহ্য করতে পারলেও গরমে কেন মৃত্যুমিছিল ফ্রান্স-স্পেনে?
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই
-
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র