সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পিয়ারলেস হাসপাতালে৷ হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃত রোগীর বাড়ির পরিজনের বিরুদ্ধে৷ ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে৷ বিশেষ করে যে সমস্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন বা যাঁরা হাসপাতালে ভরতি রয়েছেন তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷
[SRFTI ক্যাম্পাসে ভিন রাজ্যের ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত দুই পড়ুয়া]
জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় ৮২ বছরের এই রোগী পিয়ারলেস হাসপাতালে ভরতি হন৷ সোমবার সকালে মৃত্যু হয় তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, সেই খবর তাঁর বাড়ির লোকের কানে পৌঁছাতেই তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন৷ সকাল ১০ থেকে হাসপাতালের ভিতরে চিৎকার করতে শুরু করেন তাঁরা৷ রোগীর পরিস্থিতি যে প্রথম থেকেই খারাপ ছিল, তাঁদের তা বোঝানোর চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগ, হাসপাতালের আধিকারিকদের কোনও কথাই কানে তোলেন না তাঁরা৷ এরপর হঠাৎই হাসপাতালের ভিতরে ভাঙচুর শুরু করেন তাঁরা৷ সেখানে থাকা কমপিউটার থেকে শুরু করে চেয়ার-টেবিল সবকিছুই ভাঙেন মৃতের বাড়ির লোকেরা৷ কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ইএম বাইপাস লাগোয়া ওই হাসপাতালে৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পঞ্চসায়র থানায়৷ পুলিশ এসে রোগীর বাড়ির উত্তেজিত আত্মীয়দের হাসপাতালের বাইরে নিয়ে যায় এবং এরপরেই পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়৷
[শোয়ার ঘরের দরজা খুলতেই চোখ কপালে উঠল স্বামীর, এ কী করলেন স্ত্রী!]
তবে এখনও আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে হাসপাতালের ভিতরে৷ বিশেষ করে যে সমস্ত রোগীরা হাসপাতালে ভরতি রয়েছেন বা যাঁরা এমার্জেন্সি বিভাগে চিকিৎসা করাতে আসছেন তাঁরা বেশ আতঙ্কিত৷ রোগীদের নিরাপত্তা নিয়ে ভয়ে রয়েছেন পরিজনেরা৷ ওই সময়ের উত্তপ্ত পরিস্থিতি বর্ণনা করতে খাবি খাচ্ছেন হাসপাতালের অন্যতম অধিকর্তা ডাক্তার সুদীপ্ত মিত্র৷ তিনি জানান যে, রোগীর বাড়ির প্রায় ২৫-২৬ জন এসে তাঁদের উপরে হামলা চালায়৷ হামলাকারীদের মধ্যে বেশিরভাগই বহিরাগত ছিলেন৷ সময় মতো পুলিশ না পৌঁছালে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হত না বলেই তাঁর মত৷ এখনও ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে হাসপাতাল চত্বরে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার