সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীর মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠল বাইপাস সংলগ্ন পিয়ারলেস হাসপাতাল। চলল যথেচ্ছ ভাঙচুর। ভাঙা হল বেশ কয়েকটি কম্পিউটারও। নষ্ট করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি।
[কিষাণগঞ্জ এখনও ডুবে, জলের তলায় উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ]
বেশ কয়েকমাস ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন বাঘাযতীনের বিদ্যাসাগর এলাকার বাসিন্দা ননীগোপাল চট্টোপাধ্যায়। শনিবার অবস্থার অবনতি হলে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন পরিজনেরা। রবিবার রাতেই তাঁর মৃত্যু হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন ননীগোপাল, তিনি সঠিক ভাবে চিকিৎসা করেননি। মৃত্যুর খবর পেতেই উত্তেজনা ছড়ায়। হাসপাতাল চত্ত্বরে রীতিমতো তাণ্ডব চালান পরিজনেরা।
[উপত্যকায় সেনার সাফল্য, খতম হিজবুল কমান্ডার ইয়াসিন]
ঘটনাস্থলে পৌঁছয় পূর্ব যাদবপুর ও পঞ্চসায়র থানার পুলিশ। মৃতের দুই আত্মীয়কে আটক করা হয়। তবে গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
[‘চোর’ সন্দেহে পাঁশকুড়ায় গণপিটুনির শিকার পুলিশকর্মী]
কয়েকদিন আগেই শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রোগীর আত্মীয়দের বিক্ষোভ ও ভাঙচুরে উত্তাল হয়ে ওঠে বি পি পোদ্দার হাসপাতাল। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?