Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

পাড়ার মহিলাদের অশ্লীল ছবি তোলাই শখ, জানাজানি হতেই পলাতক যুবক

পেনড্রাইভে প্রতিবেশী মহিলাদের অশ্লীল ছবি রাখত পর্ণশ্রীর যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৮, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৮, ১৩:৪৭

options
link
পাড়ার মহিলাদের অশ্লীল ছবি তোলাই শখ, জানাজানি হতেই পলাতক যুবক zoom
ছবি - প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: পেনড্রাইভ কম্পিউটরে লাগাতেই চক্ষু চড়কগাছ সহকর্মীর। ফাইল খুলতেই বেরিয়ে আসছে একের পর এক ছবি যেগুলোকে অশ্লীল ছাড়া কিছুই বলা যায় না। ছবিগুলি কোনও মডেলের নয়। সাধারণ পথচারী অথবা পাড়ার মহিলাদের। তাঁদের শরীরের বিভিন্ন অংশের ছবি তুলে পেন ড্রাইভে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকারি ওই কর্মচারী। একদিনের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে বেহালার পর্ণশ্রীতে। শুক্রবার রাতে তার বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা। বেগতিক বুঝে পালিয়ে যায় ওই যুবক। তার বিরুদ্ধে পুলিশকে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

[ফ্রায়েড রাইসে মরা আরশোলা! রেস্তরাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]

পুলিশ ও এলাকা সুত্রে জানা গিয়েছে, এহেন ‘শখ’ দেখে হতবাক প্রত্যেকেই। কৃশানু বিশ্বাস নামে ওই যুবককে দেখে কখনও সন্দেহ হয়নি পর্ণশ্রী এলাকার বাসিন্দাদের। প্রায়ই বাড়ির বাইরে তাকে ফোনে কথা বলতে দেখা যেত। কিন্তু কেউ বুঝতেও পারেননি যে কথা বলার আড়ালে সে মোবাইলে ছবি তুলে চলেছে। তার টার্গেটে থাকতেন এলাকার মহিলারা। তাঁদের মধ্যে কেউ হয়তো বাসন মাজছেন, আবার কেউ হয়তো জল তুলতে এসেছেন। কারও কাপড় এলোমেলো হলেই দূর থেকে জুম করে ছবি তুলত সে। বাদ যেতেন না পথচারী মহিলারাও। সেই ছবি যুবক মোবাইল থেকে নিয়ে নিত পেন ড্রাইভে। সে ওই পেনড্রাইভ তার অফিসেও নিয়ে যেত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[থানার ভিতরই মহিলা পুলিশকর্মীর উপর হামলা, অভিযোগ এক মহিলার বিরুদ্ধেই]

সম্প্রতি এক সহকর্মী পেন ড্রাইভ একটি কাজে কম্পিউটরে লাগান। ফাইল খুলতেই পর পর অশ্লীল ছবি। তিনি বিষয়টি অন্য এক মহিলা সহকর্মীকে জানান। ওই মহিলা অভিযুক্ত যুবকের বাড়ির কাছেই থাকেন। তিনি প্রতিবেশিনীদের ওই ধরনের ছবি দেখে অবাক হয়ে যান। বাড়ি ফিরে ওই যুবকের কীর্তি এলাকায় জানান। পুরো বিষয়টি জানতে পেরে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের এক আধিকারিক জানান, তাঁদের ঘটনাটি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

[পরিত্যক্ত কৌটোকে ঘিরে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে বোমাতঙ্ক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.