সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারও অব্যাহত জ্বালানি যন্ত্রণা৷ আরও একবার লাফিয়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ শহর কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল সাড়ে ৮২ টাকার কাছাকাছি৷ শহরের বাজারে ডিজেল বিকোচ্ছে প্রায় সাড়ে ৭৪ টাকা৷ গত দু’সপ্তাহে লাগাতার দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন আমজনতা৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা ঘুম উড়িয়েছে নিম্ন মধ্যবিত্ত জনতার৷
[সমকামিতা কোনও অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানীর তেলের খোলাবাজারেও তার প্রভাব পড়েছে৷ দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়ে ৭৯.৫১ টাকা৷ ডিজেল বিকোচ্ছে ৭১.৫৫ টাকা প্রতিলিটার৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় এখন থেকে পেট্রলে লিটার পিছু ২০ পয়সা ও ডিজেল পিছু ২১ পয়সা অতিরিক্ত গুনতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে তেলের দাম বেড়েছে অনেকটাই৷ পেট্রলের দাম ৮৭ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ লাফিয়ে বেড়েছে ডিজেলের দাম৷ ৭৬ টাকা প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে মুম্বইয়ের খোলা বাজারে৷
[‘কদলী প্রজাতন্ত্র’ হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার ]
দিল্লি-মুম্বইয়ের সঙ্গে জ্বালানি যন্ত্রণা বাড়ছে কলকাতা ও চেন্নাইয়ে৷ শহর কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল ৮২.২২ টাকার কাছাকাছি৷ শহরের বাজারে ডিজেল বিকোচ্ছে প্রায় সাড়ে ৭৪.১৯ টাকা৷ দেশজুড়ে লাগামছাড়া তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে সংবাদমাধ্যমে সাফাই গেয়েছেন পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ এদিন মন্ত্রী বলেন, ‘‘বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে৷’’
[কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের]
সর্বশেষ খবর
-
শিকড় ছেঁড়ার যন্ত্রণা! ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল রবির
-
সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ!
-
গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ
-
কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিলাম
-
ট্রায়ালে সৌরভ-যুবি, হাল ফেরাতে দুই কিংবদন্তিকে কোচ করছে দিল্লি ক্যাপিটালস?