সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যালাইন কাণ্ডের পরই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর পরিবর্তে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দিয়েছিল রাজ্য। সেই মতোই বারুইপুরের কারখানায় শুরু হয়েছিল উৎপাদন। কিন্তু গুণমান পরীক্ষায় ফেল করল ফার্মা ইমপেক্স। যার জেরে এই স্য়ালাইনকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। কারণ, যে কোনও রোগীর ক্ষেত্রেই প্রাথমিকভাবে প্রয়োজন স্যালাইনের। পরপর দুটি কোম্পানির স্যালাইন নিষিদ্ধ হওয়ায় পরিষেবা নিয়ে চিন্তায় স্বাস্থ্যদপ্তর।
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে অভিযোগ উঠেছিল যে, স্যালাইনের সমস্যার কারণেই এই ঘটনা। সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেয় রাজ্য। সেই সময়ই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসেবে বারুইপুরের বেসরকারি সংস্থা ফার্মা ইমপেক্সের স্যালাইন রাজ্যের সমস্ত হাসপাতালে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে সেই মতোই চলছিল স্যালাইন ব্যবহার। এরই মাঝে কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হানা দেন স্যালাইন উৎপাদন কারখানায়। গুণমান পরীক্ষা করার পর তাঁরা জানান, ফার্মা ইমপেক্সের স্যালাইনেও সমস্যা রয়েছে। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এরপরই তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তরের জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। হাসপাতালগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ ও ফার্মা ইমপেক্স ছাড়া কোন সংস্থার কটি স্যালাইন রয়েছে। যে কোনও রোগী হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চাহিদাই থাকে স্যালাইন। সেখানে একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা হওয়ায় সংকটের আশঙ্কায় স্বাস্থ্যদপ্তর।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে