গোবিন্দ রায়: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের খোদ চিকিৎসকের। মামলাকারী কুণাল সাহার দাবি, স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা প্রচার করছে রাজ্য সরকার। গরিব মানুষ আদতে কোনও সাহায্যই পাচ্ছেন না। এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে।
মামলকারী কুণাল সাহার দাবি, “স্বাস্থ্যসাথী কার্ডে নেই তেমন সুযোগ-সুবিধা। অথচ ঢাকঢোল পিটিয়ে চলছে স্বাস্থ্যসাথী কার্ডের জোর প্রচার। গরিব মানুষের জন্য তৈরি হওয়া স্বাস্থ্যসাথী কার্ডের তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। অথচ রাজ্য সরকার বিজ্ঞাপনের বছরে মুড়ে ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা প্রচার করছে রাজ্য সরকার।” দাবি শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয়।
[আরও পড়ুন: Abhishek Banerjee: বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধা, অভিষেকপত্নী রুজিরাকে আটকাল অভিবাসন দপ্তর]
উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন আমজনতা। নির্দিষ্ট অঙ্কের চিকিৎসায় কোনও খরচ লাগে না। তবে এ নিয়ে কড়া সরকারি নির্দেশ জারি থাকলেও মাঝেমধ্যেই অভিযোগ ওঠে, কিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে। তাতে রোগীরা সমস্যায় পড়ছেন। এই অভিযোগের নিষ্পত্তি করতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীকে আসরে নামতে হয়। বারবার কড়া নির্দেশ দেন স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো যাবে না। স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো হলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করার কথাও বলেন।
[আরও পড়ুন: ফের রুজিরাকে তলব ইডির, চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক