দিশা ইসলাম, সল্টলেক: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে।
কিংবদন্তি ফুটবলার বেঁচে থাকাকালীন সল্টলেকের জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতেই থাকতেন। তাঁর প্রয়াণের পর মেয়েরা থাকেন। তবে শুক্রবার ওই বাড়িতে নাকি কেউ ছিলেন না। সেই সুযোগে মদের আসর বসিয়েছিলেন পরিচারক গোপীনাথ প্রহরী এবং গাড়িচালক বরুণ ঘোষ। অভিযোগ, মদ খেতে খেতে বচসায় জড়িয়ে পড়ে তারা। ঝগড়াঝাটির ফাঁকে রান্নাঘরে চলে যায় বরুণ। সেখান থেকে একটি ধারালো ছুরি নিয়ে আসে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই পরিচারকের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে বরুণ। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই পরিচারককে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িচালক বরুণ ঘোষকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশের কথা। মদের আসরে ঠিক কী নিয়ে অশান্তি হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাড়িচালক এবং পরিচারকের মধ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, সেটিও তদন্তসাপেক্ষ বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে রহস্যের জট খুলতে পারে বলেই অনুমান পুলিশের।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?