Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

বাজারে বিকোচ্ছে ‘প্লাস্টিক’ ডিম, পুলিশের দ্বারস্থ গৃহবধূ

আগুনের তাপে গলে যাচ্ছে প্লাস্টিকের ডিম, দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৭:৪৪

options
link
বাজারে বিকোচ্ছে ‘প্লাস্টিক’ ডিম, পুলিশের দ্বারস্থ গৃহবধূ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে সাধারণ ডিমের মতোই।খালি চোখে দেখলে এতটুকু ফারাক করা যায় না। বিশ্বাস করেই তা কিনে এনেছিলেন গৃহবধূ। কিন্তু রান্না করতে গিয়ে চক্ষু চড়কগাছ। ডিম যে প্লাস্টিকের! তাওয়ায় দেওয়া মাত্র তা প্লাস্টিকের মতো গলে জমে যাচ্ছে। বেরচ্ছে দুর্গন্ধও। আসলে আস্ত ডিমটাই যে প্লাস্টিকের! নকল ডিমে নাকাল হয়ে শেষমেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ওই গৃহবধূ।

সূর্য প্রণামের সঙ্গে মিল নমাজের, যোগীর এ কথার প্রশংসায় মুসলিম ধর্মগুরু ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পার্ক সার্কাসের একটি দোকান থেকে ডিম কিনেছিলেন গৃহবধূ অনিতা কুমার। ডাক্তাররা বাচ্চাকে ডিম খাওয়ানোর পরামর্শ দেন। তাই বাচ্চাকে খাওয়ানোর জন্যই ডিম কিনেছিলেন। কিন্তু আদতে যে তা ডিমই নয়। কোথায় কুসুম, কোথায় সাদা অংশ! আগুনের সামনে আনতেই তা প্লাস্টিকের মতো কুঁকড়ে গলে যাচ্ছে। এরপর আর বুঝতে অসুবিধা থাকে না যে, সাধারণ ডিমের নামেই বাজারে দেদারে বিকোচ্ছে প্লাস্টিকের ডিম। গৃহবধূ জানাচ্ছেন, “প্রথম থেকেই আমার শঙ্কা ছিল। ভেবেছিলাম ডিমটা খারাপ বা নষ্ট হতে পারে। কিন্তু ওমলেট করতে গিয়ে দেখলাম ওটা তো ডিমই নয়। বাচ্চাদের কিন্ডার জয়-এর যেরকম মোড়ক হয়, অনেকটা তার মতোই। গরম তাওয়ায় পড়া মাত্র তা থেকে প্লাস্টিক পোড়া দুর্গন্ধ বেরচ্ছে। গলে জমে জমে যাচ্ছে। ”

মহিলা অবশ্য এখানেই থেমে থাকেননি। তাঁর বক্তব্য, “আমি কোথা থেকে কিনেছি বা ঠকেছি কিনা, তা বড় ব্যাপার নয়। কিন্তু যেভাবে কৃত্রিম ডিম বিকোচ্ছে বাজারে তাতে সাধারণ মানুষের বড় ক্ষতি হয়ে যাবে।” এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। নেওয়া হয় জেনারেল ডায়রি। খবর যায় খাদ্য দপ্তরেও। মেয়রের কানে গেলে তিনিও ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে দেওয়া হয় তদন্তের নির্দেশ। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে মহম্মদ শামিম আনসারি নামে ওই ডিম বিক্রেতাকে।

চিনের নকল ডিম বা ভেজাল ডিমে বাজার ছাওয়ার অভিযোগ আগেও এসেছিল। জানা যাচ্ছিল,  রাসায়নিক দিয়ে তৈরি কৃত্রিম ডিমই আসল ডিম বলে চালানো হচ্ছে। তবে ডিমের ছদ্মবেশে এরকম প্লাস্টিক ডিম বিক্রির ঘটনা যে নজিরবিহীন তা বলাই বাহুল্য।

শচীন-রেখাদের পদত্যাগের দাবি উঠল রাজ্যসভায় ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.