সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেস ক্যাশের তাড়নায় বাজারের হাল বেহাল৷ পকেটের অবস্থাও এমন কিছু ভাল নয়৷ কিন্তু মনটা বড় বেয়াদপ৷ ট্যাঁকে যখন টাকা কম থাকে, তখনই যেন কেনাকাটা করতে বেশি ইচ্ছে করে৷ বেয়াদপ এই মনের খাতিরেই রইল শহরের সস্তা শপিংয়ের এই সেরা সাত ঠিকানা৷
নিউমার্কেট – জীবনে একবার নিউমার্কেট দর্শন করেননি, এমন বাঙালি পাওয়া বড় দুষ্কর৷ রাজ্যের সবচেয়ে পুরনো মার্কেট আজও জীবন্ত এর বিকিকিনির জোরে৷ হগ মার্কেট, শ্রীরাম আর্কেড থেকে ট্রেজার আইল্যান্ড কিংবা মাটির নিচে সিমপার্ক মল সব জায়গায় ব্যবসায়ীরা বসে থাকেন পসরা সাজিয়ে৷ শুধু দর কষাকষিটা করতে জানতে হবে৷
বড়বাজার – তর্কাতীতভাবে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার৷ কথায় বলে, বাঘের দুধ চাইলেও নাকি বড়বাজারে পাওয়া যায়৷ তবে এখানে বাজার করতে গেলে আপনাকে একটু গলি তস্য গলি হেঁটে চলে দেখে-বেছে নিতে হবে৷
গড়িয়াহাট – গড়িয়াহাট ব্রিজের এই নিচের এলাকা সারা বছরই ব্যস্ত থাকে৷ হকারদের চিল চিৎকারে গোটা দিন কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷ তবে একটু মন দিয়ে শুনলে আপনার কাজের জিনিসটা অনেক সস্তায় পেয়ে যেতে পারেন৷
বি কে মার্কেট – ট্রেন্ডি অথচ সস্তা৷ সেক্সপিয়র সরণির এই মার্কেটের এটাই মূলমন্ত্র৷ সাধারণত হংকং, ব্যাংককের ব্র্যান্ডের দেখা মেলে এই বাজারে৷ ফ্যাশনপ্রেমীদের কাছে স্বর্গ এই স্থান৷
দক্ষিণাপণ – দক্ষিণের শপিং প্রেমীরা সহজেই আপন করে নিয়েছেন এই স্থান৷ কারণ একটাই, পছন্দের জিনিসের দাম এখানে বেশ সস্তা৷ ঢাকুরিয়া ফ্লাইওভারের নিচের এই মার্কেটে তরুণদের ভিড়ই বেশি দেখা যায়৷
হাতিবাগান – হাতিবাগান মানেই উত্তরে শপিংয়ের নস্টালজিয়া৷ শোনা যায়, প্রতিবার এখানে যাওয়ার পর শপিং প্রেমীদের নাকি একটাই আফশোস থাকে, আগের থেকে জিনিসের দাম আরও সস্তা হয়ে গিয়েছে৷
মেট্রোপ্লাজা – যেদিকে তাকাবেন নতুন কিছু দেখতে পাবেন৷ সবেরই দাম সাধ্যের মধ্যে৷ আর কী চাই শপিং প্রেমীদের! এই কারণেই সস্তায় শপিংয়ের প্রয়োজন পড়লেই হো চি মিন সরণির এই স্থানে চলে আসতে পারেন৷
সর্বশেষ খবর
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল






