অর্ণব আইচ ও নিরুফা খাতুন: এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জারি ধরপাকড়। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল আরমান বড়ুয়া, জিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, নিয়াজ আহমেদ, শাহনওয়াজ আলি খান। ধৃতরা মূলত আলিপুর এবং চেতলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকাল আটটা নাগাদ বাইক নিয়ে কিছু যুবক আচমকাই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার চত্বরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, উইকেট। সেই সময় এক রোগীর আত্মীয় সেখানে দাঁড়িয়েছিলেন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে ওই যুবকের। সঙ্গে সঙ্গে হাসপাতালেই তাঁর চিকিৎসা করা হয়।
জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে কোনও পুলিশ ছিল না। গণ্ডগোলের কথা শুনে কিছু পুলিশকর্মী সেখানে এলেও কোনও পদক্ষেপ করেনি। বিনা বাধায় তাণ্ডব চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সূত্রের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে এই হামলা। রবিবারের এই ঘটনাতেই পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১৮৯(৪), ১১৭(১), ১১৮(১), ৩২৪(৬) এবং ১০৩ ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার আদালতে তোলা হবে তাদের।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের