স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) নিয়ে পুলিশি তল্লাশি সুরুচি সংঘে। আজ, মঙ্গলবার দুপুরের পর ধৃত স্বরূপকে সেখানে নিয়ে যান তদন্তকারীরা। তার আগেই নিউ আলিপুরের ওই ক্লাব ও এলাকা ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে গা ঢাকা দিয়ে রয়েছেন। দিন কয়েক আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ অত্যন্ত পরিচিত। বিশ্বাস ব্রাদার্সের একাধিক কর্মকাণ্ডের সঙ্গে এই ক্লাবও জড়িয়ে আছে বলে অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলে ভরাডুবির পরই বিশ্বাস ব্রাদার্সের পর্দাফাঁস! পুলিশের জালে স্বরূপ বিশ্বাস। আর তারপরই অরূপ ও স্বরূপের ক্লাব সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর উন্মত্ত জনতার। গত শুক্রবার ক্লাবের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। উপরের ঘরে উঠে চক্ষু ছানাবড়া বিক্ষোভকারীদের। উপরের ঘরে রাখা কিং সাইজ বেড। রাখা দু’টি চেয়ার। এসি লাগানোও ছিল। যদিও স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই এসি খুলে নিয়ে যাওয়া হয়েছে। সিলিং ফ্যান দেখলেও স্পষ্ট তা নেহাত কম দামি নয়। ওই ঘর লাগোয়া শৌচালয়। তাও বেশ বিলাসবহুল। শৌচালয়ের মাথায় বনবন করে ঘুরছে পাখা। শুধু তাই নয়, সুরুচি সংঘে ঘুরপথে সরকারি জিনিসপত্র আমদানি হত বলেও অভিযোগ। ওই ক্লাবঘরের সঙ্গে থাকা আরেকটি ঘরে রাশি রাশি রাখা সরকারি জল ‘প্রাণধারা’র বোতল পাওয়া গিয়েছে। এছাড়া ত্রাণ দেওয়ার জন্য রাশি রাশি শাড়িও পাওয়া গিয়েছে। তা দেখে স্থানীয়রা ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।
তৃণমূলে ভরাডুবির পরই বিশ্বাস ব্রাদার্সের পর্দাফাঁস! পুলিশের জালে স্বরূপ বিশ্বাস। আর তারপরই অরূপ ও স্বরূপের ক্লাব সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর উন্মত্ত জনতার। গত শুক্রবার ক্লাবের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন।
শুধু তাই নয়, ওই ক্লাবও এলআইসি-র জমি দখল করে বানানো হয়েছে বলে অভিযোগ। এলাকায় জনরোষ তৈরি হয়েছে। পুলিশ এদিন সুরুচি সংঘেই স্বরূপ বিশ্বাসকে নিয়ে এল পুলিশ। গতকাল, সোমবার অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে মিলেছে ‘রহস্যময় ঘর’। প্রথমে সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা হয় পুলিশের। রাতে সেই লক খুলে ফেলা হয়। ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল মোবাইল, আইপ্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পুলিশের সূত্র জানিয়েছে, ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭



