বিধান নস্কর, দমদম: কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক। তবে পুলিশের তৎপরতায় পাচারের আগেই তিন পাচারকারীকেই গ্রেপ্তার করল এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার হওয়া চন্দনের কাঠ ও সেই কাঠে তৈরি আসবাবের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া কাঠের ওজন প্রায় ২১০ কেজি।
সূত্র মারফত খবর পেয়ে বুধবার দমদম বিমানবন্দরে হানা দিয়ে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। চন্দন কাঠ পাচারকারীকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ কেজি শ্বেত ও রক্ত চন্দনের কাঠ ও চন্দনের কাঠের তৈরি সামগ্রী উদ্ধার করেছে তারা। ধৃতদের নাম হলো ইমরোজ হোসেন, শেখ রাশিদ ও আবিদ হোসেন। ধৃতরা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে হংকং যাওয়ার জন্য বোর্ডিং পাস ইস্যু করিয়েছিল।
[আরও পড়ুন: পুরুলিয়ার ডাকাতিতে বিহার-উত্তরপ্রদেশ যোগ! ক্রেতা সেজে দোকানে গয়না বুকিং করেছিল দুষ্কৃতীরা]
এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই কাঠগুলো কীভাবে তাদের কাছে এল, ধৃতদের সঙ্গে আর কারা জড়িত, এর আগে এভাবে চন্দনের কাঠ বা অন্যান্য জিনিসপত্র পাচারের সাথে এরা যুক্ত কি না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তরা তিনজনই হ্যান্ডেলারের কাজের সঙ্গে যুক্ত বলে জানালেন ডিসি বিধাননগর বিশপ সরকার। এদের প্রত্যেকের পাসপোর্টের পাতা ভিসার স্ট্যাম্প দিয়ে ভরতি বলেও জানান তিনি।
[আরও পড়ুন: বাজি বাঁচাতে জীবন বাজি! পুলিশি অভিযান রুখতে আত্মহত্যার হুমকি ব্যবসায়ীদের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে