Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
অবৈধ সম্পর্ক

মালকিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাধা পেয়ে ছেলেকে খুন কর্মচারীর

মায়ের সঙ্গে কর্মচারীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে আঁতকে উঠেছিলেন ছেলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৯, ১১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৯, ১১:৫৯

options
link
মালকিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাধা পেয়ে ছেলেকে খুন কর্মচারীর zoom

অর্ণব আইচ: মায়ের সঙ্গে কর্মচারীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে আঁতকে উঠেছিলেন ছেলে। প্রথমে বিশ্বাস করতে চাননি। কিন্তু সেটাই যে সত্যি। মায়ের সঙ্গে তাঁর চেয়ে ১৫ বছরের ছোট কর্মচারীর এই আচরণ মেনে নিতে পারেননি যাদবপুরের বিজয়গড়ের যুবক সুরজিৎ কোলে। প্রতিবাদ করে উঠেছিলেন। আর তা-ই কাল হল। খুন করা হল তাঁকে।

[আরও পড়ুন: হাড় ঢুকেছে পরিবহর করোটিতে, চিরতরে বাদ সাঁতার-ড্রাইভিং]

দিন তিনেক আগে মা ও কর্মচারীর সঙ্গে সুরজিতের গোলমাল শুরু হয়েছিল। তারই জেরে বৃহস্পতিবার সুরজিৎকে খুন করে পালায় কর্মচারী সন্দীপ সর্দার। ২৪ ঘণ্টার মধ্যেই এই খুনের কিনারা করে যাদবপুর থানার পুলিশ। শুক্রবার বারাকপুরে বোনের বাড়ি থেকে সন্দীপকে গ্রেপ্তার করে পুলিশ। সে পালানোর সময় সুরজিতের আলমারি থেকে যে টাকা ও গয়না লুঠ করেছিল, সেগুলিও উদ্ধার করেছে। গোটা ঘটনার কথা কি সুরজিতের মাও জানতেন? পুলিশকে মহিলা জানান, যখন সন্দীপ সুরজিৎকে খুন করছে, তখন তিনি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। তাঁর সঙ্গে যে সন্দীপের অবৈধ সম্পর্ক ছিল, তা তিনি স্বীকার করেন। কিন্তু তাঁর দাবি, তিনি খুনের বিষয়ে কিছু জানতেন না। যদিও এই তথ্য পুলিশ যাচাই করছে। জেরা করা হচ্ছে ওই মহিলাকে। সন্দীপের মোবাইল থেকে মালকিনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার বেশ কিছু ছবি পুলিশ উদ্ধার করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার নিজের বাড়িতে খুন হন যুবক। একটি বঁটি দিয়ে তাঁকে আঘাত করে খুন করা হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, সুরজিতের মোমোর দোকান আছে। সেখানে কাজ করে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা সন্দীপ। খুনের পর সে পালায়। তাকে গ্রেপ্তার করার পর সে স্বীকার করে যে, সুরজিতের সঙ্গে তার গোলমাল হয়। সুরজিতের বাবা তাঁর মাকে ছেড়ে দিয়ে চলে যান। এরপরই সন্দীপের সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক তৈরি হয়। ছেলে জেনে যাওয়ার পরই শুরু হয় সমস্যা। বাধা পেয়েই সে মালকিনের ছেলেকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: দার্জিলিংয়ের স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে রাজ্যপালের কাছে গেলেন মুকুল রায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.