সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রং খেলুন তবে একটু বাঁচিয়ে৷ আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়৷ নিছক উপদেশ নয়, দোল ও হোলিতে শহরে অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছেন লালবাজারের পুলিশ কর্তারা৷ এর জন্য ওসিদের সঙ্গে কর্তাদের একাধিকবার বৈঠকও হয়ে গিয়েছে৷ এবার দোল ও হোলিতে শহরজুড়ে পুলিশি ব্যবস্থা আরও দ্বিগুণ করা হয়েছে৷ বিশেষ করে মোটরবাইক বাহিনীর উপর নজরদারি জোরালো থাকবে৷
প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও
অপ্রীতিকর ঘটনা রুখতে শহরজুড়ে দোল ও হোলি, দু’দিনই পথে নামছেন প্রায় তিন হাজার পুলিশকর্মী৷ সঙ্গে থাকছেন ট্রাফিক বিভাগের কর্মীরাও৷ দোলের দিন শান্তি বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিংয়ে থাকছে পুলিশের ৬৪৫টি পিকেট৷ আর হোলির দিন শহরে শান্তি বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিংয়ে থাকবে পুলিশের ৫৩৯টি পিকেট৷ শহরের ৮টি ডিভিশনে নজরদারিতে থাকছে পুলিশের ৪০টি টহলদারি ভ্যান৷ অপ্রীতিকর ঘটনা রুখতে বিভিন্ন রাস্তায় থাকছে ২৭টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড৷ তৈরি রাখা হচ্ছে রেডিও ফ্লাইং স্কোয়াডকেও৷ নজরদারিতে শহরের বিভিন্ন প্রান্তে রাখা হচ্ছে পুলিশের ৪৭টি মোটরবাইক৷
‘প্রতি বছর ১০০-রও বেশি জওয়ান আত্মহত্যা করছেন’
রং খেলার পর শহরের ৬০টি লেক ও গঙ্গার ঘাটেও থাকছে পুলিশি ব্যবস্থা৷ স্নান করার পর যাতে কেউ তলিয়ে না যায়, তার জন্য লেক ও ঘাটগুলিতে থাকছে পুলিশের বিপর্যয় মোকাবিলা দল৷ এবার বিশেষ করে মোটরবাইক বাহিনীর উপর দিনভর জোরালো নজরদারি চালাবে পুলিশ৷ দোল ও হোলিতে প্রকাশ্যে মদ্যপান করে রং খেলা কোনওমতেই বরদাস্ত করা হবে না৷ প্রকাশ্যে মদ খেয়ে উৎপাত করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল (সদর) সুপ্রতিম সরকার৷
বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস জোটে বিএসপিও!
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর