সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে ফের বিস্ফোরণে কাঁপল শহর কলকাতা। বড়সড় বিস্ফোরণে ভেঙে পড়ল চারু মার্কেট থানা এলাকার একটি বাড়ি। এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
[মধ্যবিত্তের জন্য সুখবর, গৃহঋণে সুদের হার কমাল SBI]
এদিন হঠাৎই বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, বিস্ফোরণে ওই বাড়িতে আগুন লেগে গিয়েছে। এলাকাবাসীরাই জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বেআইনিভাবে গ্যাস রিফিলিংয়ের কারবার চলত। ফলে যে কোনও সময় বিস্ফোরণের আশঙ্কা লেগেই থাকত। স্থানীয়দের অভিযোগেও কাজ হয়নি। এদিন আগুন লাগলে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। হাজির হয় চারু মার্কেট থানার পুলিশও। জানা গিয়েছে, যে ঘরটিতে বসে ওই গ্যাস রিফিলিংয়ের কাজ চলত সেই ঘরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে।
[রাজনাথের বৈঠকের আগেই কলকাতা থেকে সরল CRPF-এর সদর দপ্তর]
এদিনের বিস্ফোরণে বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জনবহুল এলাকা হওয়ায় আশেপাশের বাড়িগুলিরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো