সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত চাঁদার চাহিদা মেটাতে চাননি৷ এই ছিল তাঁর অপরাধ৷ এই অপরাধেই গর্ভের সন্তানকে হারাতে হল এক মহিলাকে৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগর এলাকায়৷
[রুবি হাসপাতালে ভুয়ো ডাক্তারের হদিশ পেল সিআইডি]
অশোকনগরের দেবীনগরের উত্তরপাড়ার বাসিন্দা বরুণ পেশায় ভ্যানচালক৷ তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী৷ অভিযোগ, পাড়ার শীতলা পুজোর জন্য চাঁদা চাইতে এসেছিল কিছু যুবক৷ ৫০১ টাকা চাঁদার দাবি ছিল তাদের৷ কিন্তু পেশায় ভ্যানচালক বরুণের পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না৷ সে কথাই তিনি যুবকদের জানিয়ে দেন৷ কিন্তু এর পরই বুধবার দুপুরে এক দল দুষ্কৃতী এসে চড়াও হয় বরুণের বাড়িতে৷ বরুণ ও তাঁর স্ত্রীকে নির্বিচারে মারধর করতে থাকে৷ বরুণের অন্তঃস্বত্ত্বা স্ত্রী পেটে লাথি মারে বলেও অভিযোগ৷
[বিশ্বের দীর্ঘতম বুদ্ধ মূর্তি বানিয়ে তাক লাগালেন বালুশিল্পী সুদর্শন]
পেটে লাথি খেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন বরুণের স্ত্রী৷ রক্তও বের হতে থাকে৷ পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ মহিলাকে উদ্ধার করে প্রথমে অশোকনগর হাসপাতাল ও পরে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়৷ অস্ত্রোপচারের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া ভ্রুণটিকে বের করেন চিকিৎসকরা৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷
[যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার]
সর্বশেষ খবর
-
হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু’মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের
-
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
-
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল