স্টাফ রিপোর্টার: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষায় ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর দাবিতে দীর্ঘক্ষণ ঘেরাও করা হল রেজিস্ট্রারকে৷ সোমবার বিকেল থেকেই রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারকে ঘেরাও করে রাখেন ছাত্র সংসদের সদস্যরা৷ তাঁদের দাবি ছিল, আবেদন জানানোর সময়সীমা বাড়াতে হবে৷ উল্লেখ্য, এদিনই আবেদন জানানোর শেষ সময়সীমা ছিল৷ ছাত্র সংসদের বক্তব্য, যেহেতু পরীক্ষার দিন জানানো হয়নি, তাই মূলত গ্রামের ও প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের সুবিধায় আরও সময় দেওয়া হোক৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবিও করেন তাঁরা৷ পরে মাঝরাতে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেই ওঁরা ঘেরাও তোলেন৷
(এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা)
তাঁদের বক্তব্য ছিল, রেজিস্ট্রার চাইলে চলে যেতে পারেন৷ তবে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাননি৷ তিনি দফায় দফায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন৷ গভীর রাত থেকে ছাত্র সংসদের সদস্যরা অবস্থান চালিয়ে যান৷ যেহেতু প্রেসিডেন্সিতে স্নাতক স্তরের প্রবেশিকার পরীক্ষা গত বছর থেকেই নিয়ন্ত্রণ করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ তাই রেজিস্ট্রার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন৷ আজ দুপুরের পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
সর্বশেষ খবর
-
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া