সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। কসবা থানায় দায়ের হয়েছে মামলা। অভিযুক্তের নাম অরূপ মালাকার। রাজডাঙা মেন রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক কোচিং সেন্টারে পড়াত অরূপ মালাকার নামের ওই ব্যক্তি। সেখানেই পড়তে যেত কসবার ১৫ বছরের কিশোরী। অভিযোগ, পড়ানোর অজুহাতে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে ওই শিক্ষক। জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। কোনওমতে নিজেকে বাঁচাতে সক্ষম হয় কিশোরী। কিন্তু পরে তাকে হুমকিও দেয় ওই শিক্ষক। যা হয়েছে তা নিয়ে কাউকে কিছু বললে আরও বড় ক্ষতি করার হুমকি দেয়।
[জলের পাইপ ভেঙে নিরাপত্তারক্ষীর মৃত্যু, হাইল্যান্ড পার্কের আবাসনে চাঞ্চল্য]
কিন্তু অপমান মেনে নেয়নি কিশোরী। কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর ছড়িয়ে পড়তে শিক্ষকের উপর চড়াও হয় স্থানীয় জনতা। তাকে বেধড়ক মারধর করা হয়। সেই অবস্থা থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতকে খুব শিগগিরি আদালতে তোলা হবে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও দুই ছাত্রীর সঙ্গে এমন অশালীন ব্যবহার করেছে ওই শিক্ষক। দুই নাবালিকাই ওই কোচিং সেন্টারে পড়ত।
[ডিভোর্স মামলায় গরহাজির শোভন, ফের দম্পতিকে তলব আদালতের]
ঘটনার পর থেকেই তপ্ত হয়ে রয়েছে এলাকা। অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, গোটা দেশেই ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা লাগাতার ঘটে চলেছে। কাঠুয়া, উন্নাওয়ের মতো ঘটনায় গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু এরপরও প্রায় প্রতিদিনই এমন ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই মধ্যপ্রদেশে এক সদ্যোজাতকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিশুর বাবা-মায়ের পরিচিত এক যুবক। ইন্দোরেই এক মডেলের স্কার্ট ধরে টেনে অশালীন মন্তব্য করা হয়। এবার কলকাতার কসবায় কাঠগড়ায় শিক্ষক।
[ভাগাড় থেকে মাংস যাবে হোটেলে, হিমঘরে মজুত টন টন মাংস]
সর্বশেষ খবর
-
সুপ্রিম নির্দেশ উড়িয়ে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
-
বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ! বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের
-
“আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে”, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?
-
মাঝরাস্তায় সঙ্গমে লিপ্ত কুকুরের লিঙ্গে ধারালো অস্ত্রের কোপ মাংস ব্যবসায়ীর! তারপর যা হল…
-
কলকাতার খাদ্যাভ্যাস বদলের ইতিবৃত্ত, দেবাদিত্য চৌধুরীর বই প্রকাশে পার্ক স্ট্রিটে চাঁদের হাট