স্টাফ রিপোর্টার: পড়ানোর নাম করে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল গৃহশিক্ষক৷ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা৷ দু’দিন আগে গৃহশিক্ষকের কোচিং ক্লাস থেকে ফিরে বাড়ির লোকেদের পুরো ঘটনাটি জানায় নবম শ্রেণির ছাত্রী৷ তার পরই বাড়ির লোকেরা সার্ভে পার্ক থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ২৭ বছরের ওই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ৷
শিক্ষকের নাম অনির্বাণ ধর৷ তার বিরুদ্ধে পকসো (প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স) আইনে আইপিসি-র ৩৭৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে৷ মঙ্গলবার ঘটনাটি জানাজানি হতেই ওই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৬ বছরের কিশোরী প্রায়দিনই পাটোয়াড়িপাড়ায় গৃহশিক্ষকের কোচিংয়ে পড়তে যেত৷ সে নবম শ্রেণিতে পড়ে৷ অনেক সময়েই বাড়িতে কেউ না থাকা অবস্থায় ওই ছাত্রীকে অনির্বাণ ডেকে পাঠাত বলে অভিযোগ৷ শ্লীলতাহানির চেষ্টাও করেছিল৷
দু’দিন আগে ফাঁকা ঘরে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে অনির্বাণ৷ এর পরই কাঁদতে কাঁদতে বাড়িতে যায় ওই কিশোরী৷ মা-কে পুরো বিষয়টি জানায়৷ তার পরই স্থানীয় থানায় বাড়ির লোকেরা অনির্বাণের বিরুদ্ধে ডায়েরি করেন৷ এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনির্বাণকে গ্রেফতার করেছে৷ আগেও এই যুবকের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কিশোরীর মেডিক্যাল টেস্টও করানো হচ্ছে৷ পকসো আইনে মামলা হওয়ায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত গৃহশিক্ষকের কড়া শাস্তি হতে পারে৷ পুলিশ অবশ্য কিশোরীকে ধর্ষণ করা হয়েছে না শ্লীলতাহানি করা হয়েছে, সে ব্যাপারে আগে নিশ্চিত হতে চাইছে৷
সর্বশেষ খবর
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লির পথে যানজট, বাতিল ২৬ উড়ান, বাড়ি থেকে কাজের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের!
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?