Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Priyaranjan Dasmunsi

জন্মদিনে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি উন্মোচন, আমন্ত্রণ মমতা-শিশির-বিমানকে

১৩ নভেম্বর রিজার্ভব্যাঙ্কের সামনে মূর্তি উন্মোচন হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৬, ১৩:৫৬

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৬, ১৩:৫৬

options
link
জন্মদিনে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি উন্মোচন, আমন্ত্রণ মমতা-শিশির-বিমানকে zoom
প্রিয়রঞ্জন দাসমুন্সির ফাইল ছবি।
Advertisement

আমন্ত্রিতের নামগুলো যত ভারী, যাঁর স্মৃতিতে অনুষ্ঠান তাঁর নামের পাল্লার ওজনও তেমন আকাশছোঁয়া। ভাইফোঁটার পর ১৩ নভেম্বর প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মদিনে তাঁর বহু প্রতিক্ষিত মূর্তির উন্মোচন এই শহরে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ কংগ্রেস, বাম, তৃণমূল, বিজেপিতে থাকা ‘প্রিয়দা’র অসংখ্য গুণগ্রাহীকে। তার সঙ্গে সংস্কৃতি ও ক্রীড়াজগতের একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিত্বও থাকবেন সেই অনুষ্ঠানে। পুজো মিটলে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন ঘিরে এই অনুষ্ঠানই সম্ভবত সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে কলকাতার বুকে। প্রিয়রঞ্জনের তৈরি করে যাওয়া ‘গণ সংস্কৃতি সংসদে’র সদস্যরা যাকে বর্তমান রাজনীতির প্রেক্ষিতেই ‘অরাজনৈতিক’ অনুষ্ঠান বলে মনে করিয়ে দিতে চেয়েছেন।

বছর দুই আগে বড়বাজারের বিজেপি নেতা সন্তোষ পাঠক ঠিক করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে তাঁর রাজনৈতিক গুরু ‘প্রিয়দা’র মূর্তি বসাবেন। মূর্তি তৈরিও হয়ে যায়। কিন্তু ততদিনে তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তখন তাঁর সঙ্গী কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকে সেই দায়িত্ব নিতে বলেন সন্তোষ। ঠিক হয় গণ সংস্কৃতি সংসদের মাধ্যমেই সেই কাজ হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে ভবানীপুরের প্রিয়রঞ্জন দাসমুন্সি ভবনে বৈঠকে বসেছিলেন সদস্যরা। এআইসিসি নেতা প্রদীপ প্রসাদের উদ্যোগে কিছুদিন আগেই এই ভবন সংস্কার হয়। অমিতাভ, প্রদীপ ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন ‘প্রিয়দা’র ভাইপো কৌশিক দাসমুন্সি, ভাগ্নে অনিরুদ্ধ ঘোষ, সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রমুখ। মূর্তিটি নির্দিষ্ট জায়গায় বসানোই রয়েছে। ১৩ নভেম্বর হবে তার উন্মোচন, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরজুড়ে তার ৩০০ হোর্ডিং পড়বে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়া প্রশাসকের শুরু করা ‘দক্ষিণী বার্তা’র বিশেষ সংখ্যা প্রকাশ হবে ওই দিনই। তাতে বিমান বসু, সৌগত, শোভনদেবদের লেখাও যেমন রাখার পরিকল্পনা হয়েছে; ভাবা হয়েছে হৈমন্তি শুক্লা, গৌতম সরকারদের মতো ঘনিষ্ঠ বিশিষ্টদের লেখা রাখার কথাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.