সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যা নাকি খুন? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। শৌচাগারের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হল এক গৃহবধূকে। আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।
[প্রেমিকার সঙ্গে টানাপোড়েন, ভিডিও কল চলাকালীন আত্মঘাতী ছাত্র]
রাজারহাটের বাসিন্দা গৃহবধূ উচ্চ শিক্ষায় আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর স্বামী ও পরিবার সেই মতের বিরুদ্ধে ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। উল্লেখ্য, গৃহবধূর স্বামী নিজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু স্ত্রীর উচ্চশিক্ষায় তাঁর মত ছিল না বলে জানিয়েছে গৃহবধূর পরিবার। এই নিয়েই চলছিল পারিবারিক জটিলতা।
[প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, তোলপাড় জলপাইগুড়ি]
তবে অভিযুক্ত অধ্যাপক জানান, তাঁর স্ত্রী সন্দেহবাতিক ছিলেন। স্বামীর সঙ্গে ঝামেলার সেটাই বড় কারণ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তবে অগ্নিদগ্ধ হওয়ার সঠিক কারণ কী, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন,’ ব্রাজিল শেষ ষোলোয় উঠতেই পোস্ট নেইমারের, কাঁকে বিঁধলেন?
-
চুয়াত্তরের বিশ্বকাপ মানেই জোহান ক্রুয়েফ! আজও অমলিন টোটাল ফুটবলের গপ্প
-
আন্সেলোত্তি বোঝালেন, কেন তিনি সেরা, এই ব্রাজিল স্বপ্ন দেখাচ্ছে ব্যারেটোকেও
-
অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির পাহাড়, হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে মর্ডান চিকিৎসা! আর কী হত?
-
নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে