স্টাফ রিপোর্টার: জয়পুরিয়া কলেজে বেশিদিন পঠন-পাঠন বন্ধ রাখা যাবে না৷ কড়া হুঁশিয়ারি দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, সোমবারের মধ্যে খুলতে হবে কলেজ৷ শিক্ষামন্ত্রীর কড়া অবস্থানের পরেই আজ, শনিবার কলেজে গেলেন উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা৷ তিনি এদিন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন৷
বৈঠকে যোগ দিতে এসে শিক্ষা অধিকর্তা জানান, দ্রত কলেজ খোলার জন্যই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসা৷ কী সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখা হবে৷ প্রসঙ্গত, জয়পুরিয়া কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের দু’টি গোষ্ঠীর মধ্যে প্রায়শই গন্ডগোল হয় বলে অভিযোগ৷ সম্প্রতি একটি গোষ্ঠীর সদস্যরা একজন অধ্যাপককে নিগ্রহ করে বলে অভিযোগ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে৷ এদিকে কলেজে এখন পরীক্ষা চলছে৷ পরীক্ষা চলাকালীন শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত কর্তৃপক্ষ ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বলে কলেজ সূত্রে খবর৷ তবে কলেজে পঠন-পাঠন বন্ধে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী আগামী সোমবার থেকে কলেজ খোলার নির্দেশ দেন৷
সর্বশেষ খবর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও