স্টাফ রিপোর্টার: হঠাৎ লালবাজারে নায়ক প্রসেনজিৎ৷ বৈঠক করলেন পুলিশ কমিশনারের সঙ্গে৷ কী নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে নায়কের বৈঠক হল, তা নিয়ে পুলিশকর্মীদের মধ্যে জল্পনাও শুরু হয়৷ যদিও লালবাজারের এক কর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎকারের জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালবাজারে আসেন৷
সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ নায়কের গাড়িটি ঢোকে লালবাজারের ইন গেট দিয়ে৷ মেন বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় তাঁর গাড়ি৷ গাড়ি থেকে নামেন প্রসেনজিৎ৷ পরনে সাদা টি শার্ট ও জিনস৷ কিছুটা দূর থেকে প্রসেনজিৎকে দেখার জন্য তখন অল্প ভিড় জমে পুলিশকর্মীদের৷
ইন গেট থেকেই প্রসেনজিৎ আসার খবর পৌঁছে গিয়েছিল লালবাজারের করিডরের দোতলায়৷ পুলিশ আধিকারিকরা তাঁকে প্রথমে নিয়ে যান বিশেষ পুলিশ কমিশনার জয়ন্ত বসুর ঘরে৷ সেখানে সাক্ষাতের পর বিশেষ পুলিশ কমিশনারই প্রসেনজিৎকে নিয়ে যান পুলিশ কমিশনার রাজীব কুমারের ঘরে৷ পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক