Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

৩০০ বছরের প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠা এবার বড়িশা যুবক বৃন্দের পুজোয়

কেন এ পুজো 'রণো'ক্ষেত্র? থিম জানলেই বুঝবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৬:৪৯

options
link
৩০০ বছরের প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠা এবার বড়িশা যুবক বৃন্দের পুজোয় zoom

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বড়িশা যুবক বৃন্দের পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: ৩০০ বছরের প্রাচীন মন্দিরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দুর্গোৎসবের আয়োজন করা হয়৷ ভক্তরা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে মানত করে ঘণ্টা ঝুলিয়ে রাখেন মন্দিরের দেওয়ালে৷ মায়ের আরাধনায় উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা৷ আয়োজন করা হয় বাউল, সুফি সংগীত অনুষ্ঠানেরও৷ প্রাচীন মন্দিরে মায়ের পুজোতেই এলাকায় সুখ শান্তি বজায় থাকে৷ হ্যাঁ, এবার দুর্গা পুজোয় বড়িশা যুবক বৃন্দের মণ্ডপে পৌঁছলে ঠিক এমন দৃশ্যই দেখতে পাবেন দর্শনার্থীরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পুজোর পাসপোর্ট: জলের দরে শহরের সেরা ৪৩টি পুজোর VIP PASS]

yuvak

হীরক জয়ন্তীতে পা দিচ্ছে যুবক বৃন্দের পুজো৷ কিন্তু এবারের পরিবেশ দেখে মনে হবে পুরনো মন্দিরে বছরের পর বছর এভাবেই পুজো হয়ে আসছে৷ আসলে থিম শিল্পী রণো বন্দ্যোপাধ্যায় তাঁর ভাবনায় সেই ছবিই তুলে ধরার চেষ্টা করছেন৷ আর নিজের থিমকে বাস্তবের রূপ দিতে একটি কাল্পনিক গল্পও বলছেন তিনি৷ গল্পটি অনেকটা এরকম,- ৩০০ বছর আগের কথা৷ সনাতন সিং নামের এক বিত্তশালী ব্যবসায়ী পাহাড়ি এলাকায় ব্যবসা করতেন৷ একদিন মায়ের মন্দির স্থাপনের স্বপ্নাদেশ পান৷ আদেশ পালন করতেই শহর কলকাতায় ফেরেন৷ স্বপ্নাদেশেই গড়ে ওঠে মন্দির৷ অনেক বছর হল তিনি পরলোক গমন করেছেন৷ তাঁর পরিবারের অন্যান্যরাও এখন বিদেশে বসবাস করেন৷ তাই স্থানীয়রাই জাগ্রত মন্দিরটির দেখভাল করেন৷ আজ দুর্গাপুজোর জন্য তা মেরামত করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এলাকাবাসীরা৷ যেখানে বাউল, সুফি গানের মধ্যেই চলবে মায়ের আরাধনা৷ মন্দিরের গায়ে থাকবে প্রাচীন কালের বিভিন্ন দেবদেবীর ছবি৷

[সাহিত্যের মহোৎসব: পাঠকের হাতে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’]

yuvak1

প্রতিমা শিল্পী অরুণ পাল মাটির প্রতিমাতেই ধাতব রূপ দিচ্ছেন৷ আর এমন পরিবেশকে আলোকিত করবে আলোকশিল্পী বিশ্বনাথ ঘোষ৷ আধুনিক জীবনে প্রাচীনত্বের ছোঁয়াই এবার যুবক বৃন্দের ইউএসপি৷ এর আগেও নৌকা দিয়ে তৈরি আনন্দধারা থিম দর্শনার্থীদের মন জয় করেছিল৷ এ বছর sangbadpratidin.in -এ বড়িশার এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.