সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা অনার্সের চতুর্থ পত্রের পরীক্ষার দিন হাতে দেওয়া হল তৃতীয় পত্রের প্রশ্ন৷ অর্থাৎ যে পরীক্ষা আগে হয়ে গিয়েছে, সে প্রশ্নই ফিরে এল৷ তা নিয়েই ছড়াল তুমুল বিভ্রান্তি৷ শেষমেশ বাতিলই হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বাংলা পরীক্ষা৷
[ মদ্যপ অবস্থায় কেজরিওয়ালকে খুনের হুমকি, শ্রীঘরে কনস্টেবল ]
নির্ধারিত সূচি অনুযায়ীই সোমবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল৷ নিয়মাফিক কলেজে কলেজে প্রশ্নপত্র বিলি শুরুও হয়েছিল৷ কিন্তু হাতে পুরনো প্রশ্নপত্র পেয়ে অবাক হয়ে যান পড়ুয়ারা৷ তারপরই শিক্ষকদের নজরে আসে বিষয়টি৷ বিভিন্ন কলেজে একই ঘটনা ঘটতে থাকায় তুমুল বিভ্রান্তি ছড়ায়৷ নির্দিষ্ট কিছু কলেজে পুরনো প্রশ্ন এসেছে না এটি সামগ্রিক গাফিলতি তা নিয়ে বেশ সংশয় দেখা যায়৷ শেষমেশ যোগাযোগ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর সঙ্গে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়৷ তারপরই জানিয়ে দেওয়া হয়, প্রশ্নপত্র বিলি করার ক্ষেত্রে গোড়াতেই গণ্ডগোল হয়েছে৷ চতুর্থ পত্রের বদলে তৃতীয় পত্রেরই প্রশ্ন দেওয়া হয়েছে৷ ফলে পরীক্ষা আজকের মতো বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
[ প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের ]
যদিও এর ফলে বেশ বেকায়দায় পড়েছেন পড়ুয়ারা৷ সামনেই অন্য পেপারের পরীক্ষা৷ তার প্রস্তুতি আছে৷ পাশাপাশি এই পরীক্ষাটিও অসমাপ্ত থেকে গেল৷ কবে এই পেপারের পরীক্ষা নেওয়া হবে তা অবিলম্বে ঘোষণা করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
কঠিন পিচে খেলার ভয়ে চোটের নাটক, ইমামকে নির্বাসনে পাঠাচ্ছে পাক বোর্ড, শেষ রিজওয়ানের কেরিয়ার!
-
৫ কোটিতে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার ‘সেটিং’! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তুলোধোনা বিজেপির
-
মার্কিন ‘জালে’ জড়িয়ে ইরান! ‘ওরা শৌচাগারেও যেতে পারবে না’, হুঙ্কার ট্রাম্পের
-
কালীঘাট তৃণমূলের আর্জি উপেক্ষা, এনসিপিআই সাংসদদের আরও দিলেন স্পিকার, কতদিন?
-
ট্যাবলেট-ক্যাপসুল ভুলে যান, সহজলভ্য এই খাবারগুলিতেই মিলবে জরুরি পুষ্টি