স্টাফ রিপোর্টার: সুরক্ষায় যেমন গাফিলতি চলবে না, তেমনি যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করলেই সেই আরপিএফ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ কলকাতা সফরে এসে তিন রেলের আরপিএফ কর্তাদের সঙ্গে এক বৈঠকে বিভাগীয় কর্মীদের এভাবেই সতর্ক করলেন আরপিএফের ডিজি সুরেন্দ্রকুমার ভগত৷ শুক্রবার হাওড়ার রিভেইরাতে বৈঠকে তিনি বলেন, সাধারণ যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহারের পাশাপাশি বয়স্ক, অসুস্থ যাত্রীদের সব রকমের সহযোগিতা করতে হবে কর্মীদের৷ পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে আরপিএফকে আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে৷ মনে রাখতে হবে, চাকরি জীবনে প্রবেশের সেই শপথ, ‘জান যায়ে পর কাম সে নহি হটেঙ্গে৷’ প্রতিটি ক্ষেত্রে বাহাদুরি যেমন দেখাতে হবে, তেমনি সুরক্ষার ক্ষেত্রে জিআরপিকে সহকর্মী ভেবে যৌথভাবে কাজ করতে হবে৷ তবে এদিন আরপিএফ কর্মীদের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর দাবি-দাওয়া ছিল৷ সে প্রসঙ্গে ডিজি ভগত বলেন, সুযোগ-সুবিধা দেখে প্রত্যেকের প্রতি সুবিচার করা হবে৷
সর্বশেষ খবর
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা
-
দুবাই হত ভারতেরই অংশ! কেন আচমকাই বদলে যায় পরিস্থিতি, পালটে যায় ইতিহাস
-
‘যন্তর মন্তরে গুলি চলেনি, আমজনতাকে ভুল বোঝাচ্ছেন রাহুল গান্ধী’, দাবি নাড্ডার