Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না রেলে

আরপিএফ কর্মীদের কড়া বার্তা ডিজির৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৬, ০৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৬, ০৯:০৭

options
link
যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না রেলে zoom

স্টাফ রিপোর্টার: সুরক্ষায় যেমন গাফিলতি চলবে না, তেমনি যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করলেই সেই আরপিএফ কর্মীর বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ কলকাতা সফরে এসে তিন রেলের আরপিএফ কর্তাদের সঙ্গে এক বৈঠকে বিভাগীয় কর্মীদের এভাবেই সতর্ক করলেন আরপিএফের ডিজি সুরেন্দ্রকুমার ভগত৷ শুক্রবার হাওড়ার রিভেইরাতে বৈঠকে তিনি বলেন, সাধারণ যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহারের পাশাপাশি বয়স্ক, অসুস্থ যাত্রীদের সব রকমের সহযোগিতা করতে হবে কর্মীদের৷ পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে আরপিএফকে আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে৷ মনে রাখতে হবে, চাকরি জীবনে প্রবেশের সেই শপথ, ‘জান যায়ে পর কাম সে নহি হটেঙ্গে৷’ প্রতিটি ক্ষেত্রে বাহাদুরি যেমন দেখাতে হবে, তেমনি সুরক্ষার ক্ষেত্রে জিআরপিকে সহকর্মী ভেবে যৌথভাবে কাজ করতে হবে৷ তবে এদিন আরপিএফ কর্মীদের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর দাবি-দাওয়া ছিল৷ সে প্রসঙ্গে ডিজি ভগত বলেন, সুযোগ-সুবিধা দেখে প্রত্যেকের প্রতি সুবিচার করা হবে৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.