Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Ram Navami

‘অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র’, রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশকর্তাদের

গোপন সূত্রে অশান্তি ছড়ানোর খবর পেয়েছেন, জানান আইপিএস সুপ্রতিম সরকার ও জাভেদ শামিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৫, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৫, ১৬:২৬

options
link
‘অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র’, রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশকর্তাদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন দুই পুলিশকর্তা। জানিয়ে দিলেন, ”কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।”

শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। জাভেদ শামিম শুরুতেই জানান, ”সামনে রাজ্যে উৎসবের মরশুম। ইদ আছে, রামনবমী আছে। এই সময়ে রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক। আপনাদেরও সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি। কোনও প্ররোচনা কিংবা গুজব শুনে উত্তেজিত হবেন না। নিজেদের এলাকার উপর নজর রাখুন। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানান। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যারা চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে।”

Advertisement

এরপর দক্ষিণবঙ্গে এডিজি সুপ্রতিম সরকার বলেন, ”গোপন সূত্রে আমাদের কাছে খবর এসেছে, আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উসকানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারও কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।”

আগামী ৬ এপ্রিল রামনবমী। ওই সময়ে রাজ্যে অশান্তি ছড়াতে পারে, সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে। বিশেষত সীমান্তবর্তী এলাকার জনতা ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এরই মধ্যে মালদহের মোথাবাড়ি, হাওড়ার শ্যামপুর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়ানোর খবর মিলেছে। আর সেই কারণে এবার রাজ্য পুলিশও সতর্কতা জারি করল।

দেখুন ভিডিও:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.