সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী মিতা মণ্ডলের খুনের সুবিচার চেয়ে পথে নামলেন পরিজন ও প্রতিবেশীরা৷ রবিবার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় এই মৌন মিছিলের আয়েজন করেন তাঁরা৷ নবমীর দিন ভোর রাতে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয় মিতা মন্ডলের মৃতদেহ৷ শ্বশুর বাড়ি থেকে আত্মহত্যার কথা জানালেও মিতার পরিবার দাবি করেছে, খুন করা হয়েছে তাঁকে৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া নিয়ে বচসা হওয়ার পরিপ্রেক্ষিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে৷ স্বামী রানা মণ্ডল ও তার পরিবার দাবি করে, আত্মঘাতী হয়েছেন মিতা৷ কিন্তু তাঁর মৃতদেহ দেখে মিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয়৷ তাঁদের অভিযোগ, মিতাকে বেধড়ক মারধর করে খুন করা হয়েছে৷ এরপরই তাঁরা পুলিশের কাছে মিতার স্বামী রানা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয় রানা ও তার বাবাকে৷ কিন্তু খোঁজ পাওয়া যায়নি মিতার দেওর ও শাশুড়ির৷
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিতার এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন তাঁর বন্ধুরা৷ #justiceforMita এই নামেই সোশ্যাল সাইটে ভাইরাল তাদের ক্যাম্পেনিং৷ এবার প্রতিবাদের অন্যতম রাস্তা হিসেবে মৌন মিছিলকেই বেছে নিলেন মিতার আত্মীয় পরিজনরা৷ প্রতিবেশীদের নিয়ে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় এই মিছিল আয়োজন করা হয়৷ আত্মীয় পরিজনদের দাবি, সুবিচার পাক তাদের আদরের মাম্পি৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার