স্টাফ রিপোর্টার: কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানার ওসি-র রদবদল হল৷ পর্ণশ্রী থানার ওসি সুজিত চক্রবর্তী হলেন শেক্সপিয়র সরণি থানার ওসি৷ এই থানার প্রাক্তন ওসি অরুণ দে অবসর গ্রহণ করার পর দীর্ঘদিন ধরেই পদটি ফাঁকা ছিল৷ আলিপুর থানার অতিরিক্ত ওসি মনোজ ঝা হলেন পর্ণশ্রী থানার ওসি৷ ওয়াটগঞ্জ থানার অতিরিক্ত ওসি সুভাষ অধিকারী হলেন নেতাজিনগর থানার ওসি৷
নেতাজিনগর থানার ওসি দেবাশিস চক্রবর্তী বদলি হলেন এসটিএফ-এ৷ চিৎপুর থানার অতিরিক্ত ওসি দীপন জোয়ারদার হলেন কাশীপুর থানার ওসি৷ কাশীপুর থানার ওসি সরল মিত্র হলেন জোড়াবাগান থানার নতুন ওসি৷ ফুলবগান থানার নতুন ওসি হলেন পীযূষ কুণ্ডু৷ চারু মার্কেট থানার অতিরিক্ত ওসি হলেন বীরেন্দ্রকুমার দাস৷ ওই পদ থেকে সৌম্য ঠাকুর বদলি হলেন এন্টালি থানার অতিরিক্ত ওসি-র পদে৷ আলিপুর থানার নতুন অতিরিক্ত ওসি হলেন সৌরভ ভট্টাচার্য৷ শচীন মণ্ডল হলেন চিৎপুর থানার নতুন অতিরিক্ত ওসি৷
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা