Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
TMC Bhavan

দেওয়ালে মমতার আঁকা মা কালীর ছবি, ‘বক্সীদা’র চেয়ারে অরূপ, তৃণমূল ভবনে কবিগুরু স্মরণ বিদ্রোহী শিবিরের

জুলাই মাসে মেট্রোপলিটনের এই তৃণমূল ভবন দখল নেন ঋতব্রতরা। সেখানেই শনিবার কবিগুরু স্মরণ করছেন ঋতব্রতরা।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:৩৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:৩৯

options
link
দেওয়ালে মমতার আঁকা মা কালীর ছবি, ‘বক্সীদা’র চেয়ারে অরূপ, তৃণমূল ভবনে কবিগুরু স্মরণ বিদ্রোহী শিবিরের zoom
মেট্রোপলিটনের তৃণমূল ভবনে কবিগুরু স্মরণ বিদ্রোহী শিবিরের।
Advertisement

দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা মা কালীর ছবি। সুব্রত বক্সীর চেয়ারে বসে অরূপ রায়। পাশে চন্দ্রিমা ভট্টাচার্য। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ২২শে শ্রাবণ পালন বিদ্রোহী শিবিরের। মমতাকে দূরে সরিয়ে রেখেই তাঁর আঁকা ছবির সামনেই প্রথমবার কবিগুরু স্মরণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূলের অন্দরে বহু দূর জল গড়িয়েছে। বিদ্রোহী শিবিরে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। মেট্রোপলিটনে থাকা তৃণমূল ভবনেরও দখল নিয়েছেন তাঁরা। বিদ্রোহী শিবিরের নেতারাই এখানে বসেন। সেখানেই শনিবার কবিগুরু স্মরণ করছেন ঋতব্রতরা।

Advertisement
Ritabrata's faction pays tribute to Rabindranath Tagore at Metropolitan TMC Bhavan
দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা মা কালীর ছবি।

তাৎপর্যপূর্ণ ভাবে সেই ছবিতে দেখা গিয়েছে, এক থাকার সময় দলের ‘পার্মানেন্ট সভাপতি’ সুব্রত বক্সীর চেয়ারে বসে রয়েছেন হাওড়ার অরূপ তথা ‘আসল তৃণমূলে’র সর্বভারতীয় চেয়ারম্যান। আরও গুরুত্বপূর্ণ, মমতার আঁকা সব ছবি সরিয়ে দেওয়া হলেও মা কালীর ছবি রাখা হয়েছে। জানা গিয়েছে, এই ভবন কার দখলে থাকবে সেই ঝামেলার আগে বাড়িটি সংস্কার করেন মালিক। রং করা হয়। তখনই মমতার আঁকা সব সরিয়ে দেওয়া হয়। শুধু এই মা কালীর ছবিটা রাখা হয়। বাকি ছবিগুলির স্থান হয়েছে স্টোর রুমে। সেই ছবিকে সামনে রেখেই ২২শে শ্রাবণ পালন করলেন ঋতব্রতরা।

উল্লেখ্য, জুলাই মাসে মেট্রোপলিটনের এই তৃণমূল ভবন দখল নেন ঋতব্রতরা। সেই দিন বঙ্গ রাজনীতিতে এক বেনজির অধ্যায় তৈরি করে ‘তৃণমূল ভবনে’র গেটে পড়েছিল ‘মমতাহীন’ পোস্টার। তৃণমূল শাসকদল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে থেকেই বাইপাসের ধারের বাড়িই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কার্যালয়। ওই অফিসেই আনাগোনা ছিল দলের শীর্ষ নেতৃত্বের। নেতা-কর্মীদের উপস্থিতিতে সর্বদা গমগম করত ওই বাড়ি। সেখানেই এবার মমতাকে ছাড়াই তাঁর আঁকা ছবির সামনে পালন হল ২২শে শ্রাবণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.